চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজ দম্পতিকে বনাম নবাব দম্পতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৩ অপরাহ্ণ ১৩, এপ্রিল ২০১৬
বিনোদন
A A

রাজদম্পতি প্রিন্স উইলিয়াম এবং কেট মিডলটনের সম্মানে গত ১০ এপ্রিল মুম্বাইয়ের তাজ মহল প্যালেস হোটেলে বসেছিলো তারকাদের মিলন মেলা। বলিউড তারকা, ক্রিকেটার এবং ব্যবসায়ীরা হাজির হয়েছিলেন এক নৈশভোজে।

বলিউড কিং শাহরুখ খান, মাধুরী দীক্ষিত এবং ঐশ্বরিয়া রাই বচ্চন থেকে শুরু করে হালের জনপ্রিয় তারকা আলিয়া ভাট, পরিণীতি চোপড়া এবং হুমা কোরেশি অনুষ্ঠানে হাজির হলেও দেখা যায়নি বলিউডের নবাব দম্পতি সাইফ আলী খান এবং কারিনা কাপুরকে।

জানা গেছে, ওই সময় নিজেদের বাড়িতে কারিনা অভিনীত ‘কি অ্যান্ড কা’ সিনেমার সাফল্যের জন্য একটি নৈশভোজের আয়োজন করেছিলেন পাতৌদি ছোট নবাব এবং তার স্ত্রী কারিনা।

এদিকে তারকারা পড়েন উভয় সংকটে। একদিকে রাজদম্পতির অনুষ্ঠান অন্যদিকে নবাব দম্পতি। তাজমহল হোটেলে অনুষ্ঠান শেষ করেই সোজা তারা ছুটে যান সাইফের বান্দ্রার বাড়িতে। সেখানে পার্টি চলে সকাল পর্যন্ত।

কিং খান শাহরুখ, রণবীর কাপুরকে দেখা গেছে কারিনার পার্টিতে। এছাড়া হাজির হয়েছিলেন ফারহান আখতার, আলিয়া ভাট, অর্জুন কাপুর, পরিণীতি চোপড়া, সোনম কাপুর, করণ জোহরসহ অনেকে।

সোহা আলী খান তার স্বামী কুণাল খেমুকে নিয়ে এসেছিলেন ভাই-ভাবীর পার্টিতে। রাজদম্পতির অনুষ্ঠানে না গেলেও সাইফের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বলিউড ‘কুইন’ খ্যাত কঙ্গনা রানৌত।

ট্যাগ: কারিনা কাপুরবলিউড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মুস্তাফিজের প্রশংসায় ক্রিকেট বোদ্ধারা

পরবর্তী

ইউপি নির্বাচনে সরকার তাণ্ডব চালাচ্ছে: বিএনপি

পরবর্তী

ইউপি নির্বাচনে সরকার তাণ্ডব চালাচ্ছে: বিএনপি

৫০ বছরে চেতনার বাতিঘর রমনা বটমূল

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT