চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজীব আহমেদের কথায় শাহরিয়ার রাফাতের নতুন গান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৭ পূর্বাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০১৯
বিনোদন
A A

এই সময়ের ব্যস্ততম শিল্পীদের একজন শাহরিয়ার রাফাত। চলচ্চিত্রের গানেও ইতোমধ্যে নিজেকে প্রমাণ করেছেন তিনি। প্রথমবারের মতো এই শিল্পী এলেন প্রখ্যাত গীতিকার রাজীব আহমেদের লেখা একটি গান নিয়ে।

বৃহস্পতিবার রাত আটটায় নিজস্ব চ্যানেলেই গানটি মুক্তি দেন শাহরিয়ার রাফাত। গানটির শিরোনাম ‘তোমায় নিয়ে বৃষ্টিতে ভিজবো’। অঙ্কুর মাহমুদের সুরে গানটির সংগীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত নিজেই।

‘পাগলা হাওয়া’, ‘কুসুম কুসুম প্রেম’, ‘রাখিনি আমায় কেউ’, ‘নদীর বুকে চাঁদ’, ‘ও আমার সখী’, ‘এক আকাশের তারা’র মতো জনপ্রিয় গানের গীতিকার রাজীব আহমেদ। বহুদিন পর গান লিখলেন তিনি। বললেন, বহুদিন ধরেই আমার কাছে একটি গান চাইছিলো শাহরিয়ার। সে নাছোড়বান্দা, শেষ পর্যন্ত তাকে একটি গান দিতেই হলো! গানটির জন্য শিল্পী ও সুরকারকে শুভ কামনা জানাই।

গানটি নিয়ে শাহরিয়ার রাফাত বলেন, সুফি গান ও সিনেমার গানের পাশাপাশি গাইলাম এই ভিন্নধর্মী একটু জ্যাজ ফিউশন গানটি। যা আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এর ২য় মৌলিক গান। গানটিতে অদ্ভুত প্রেমের আবেদন আছে। প্রথমবার আমি এই জনরার গান গাইবার দুঃসাহস করেছি। আমি ভীষণ আনন্দিত যে অনেক দিন পর একটা ভালো লিরিকের গান সবাই শুনবে।

রাজীব আহমেদের মতো গুণী গীতিকারের কথায় গাইতে পেরে উচ্ছ্বসিত এই শিল্পী বলেন, বহুদিন ধরেই অপেক্ষায় ছিলাম রাজীব ভাইয়ের লেখা একটি গান গাইবো। দেরীতে হলেও সেই অপেক্ষার অবসান হলো। এজন্য রাজীব ভাইয়ের প্রতি কৃতজ্ঞ। রাজীব আহমেদ ভাই আমার খুব প্রিয় লেখকদের মধ্যে অন্যতম আর অংকুর মাহমুদ তো অসাধারন সুর করে। আমি আশাবাদী বাকিটা সবার ভাল লাগার উপর নির্ভর করবে। তবে একটা ভাল গান গাইবার অনুভুতিটাই অন্যরকম একজন শিল্পীর কাছে ।

এখন পর্যন্ত চলচ্চিত্রে ২৫টির বেশি গান করেছেন শাহরিয়ার রাফাত। তার প্রায় সব গানই পেয়েছে জনপ্রিয়তা। সংগীত পরিচালক হিসেবেও তিনি কাজ করেছেন অন্তত ১০টি চলচ্চিত্রে। শিল্পী জানান, এখন থেকে প্রতি মাসে আমার ইউটিউব চ্যানেলটিতে একটি নতুন গান পাবেন দর্শক।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নদীর বুকে চাঁদলিড বিনোদনশাহরিয়ার রাফাত
শেয়ারTweetPin

সর্বশেষ

হাসানের ৪ উইকেট, দ্বিতীয় ইনিংসে কোন পথে হাঁটছে বাংলাদেশ?

আগস্ট ৭, ২০২৬

আসর মাতিয়ে আর বাড়ি ফেরা হলো না পেহেলী ভৈরবীর

আগস্ট ৭, ২০২৬

কক্সবাজার সৈকতে গোসলে নেমে যুবকের মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

অস্ট্রেলিয়ায় তাইজুলের চোট: কতটা গুরুতর, এখন কেমন আছেন?

আগস্ট ৭, ২০২৬

শিশু সুরক্ষা মামলায় মেটাকে আরও ৫৬৭ মিলিয়ন ডলার জরিমানা

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT