রাজার বাউন্সারের আঘাতে মাঠের বাইরে ফ্লেচার

ক্রিকেট ম্যাচে আহত খেলোয়াড়ের চিকিৎসা দেওয়া হচ্ছে, অন্য খেলোয়াড়রা পাশে দাঁড়িয়ে দেখছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
দারুণ ব্যাট করছিলেন খুলনা টাইগার্সের ওপেনার আন্দ্রে ফ্লেচার। কিন্তু রেজাউর রহমান রাজার গতিময় বাউন্সার লাগে এ ক্যারিবিয়ানের হেলমেটের খানিক নিচে, গলার অংশে। সঙ্গে সঙ্গে মাটিতে বসে পড়েন এ ব্যাটার।
পরে স্ট্রেচারে করে ফ্লেচারকে নেওয়া হয় ড্রেসিংরুমে। একটি করে চার-ছক্কায় ১২ বলে ১৬ রান করে রিটায়ার্ড হার্ট এ ব্যাটার।
বিসিবি সূত্রে জানা গেছে, ফ্লেচার ড্রেসিংরুমে স্থিতিশীল অবস্থায় আছেন। তবে সাবধানতাবশত হাসপাতালে নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে রাখা হয়েছে।
সোমবার মিরপুরে সন্ধ্যার ম্যাচে খুলনাকে ১৯১ রানের বিশাল লক্ষ্য দেয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। খুলনার সপ্তম ওভারের প্রথম বলে আঘাত পান ফ্লেচার। দলটির সংগ্রহ তখন ২ উইকেটে ৪৫ রান।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






