চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজাকারদের তালিকা প্রকাশের দাবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৮ অপরাহ্ণ ০২, নভেম্বর ২০১৮
বাংলাদেশ
A A

একাত্তরের স্বাধীনতা বিরোধী, রাজাকারদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ ও তাদের নাগরিক অধিকার সংকোচনসহ রাজনীতি থেকে নিষিদ্ধের দাবি জানিয়েছে মুক্তিযুদ্ধের স্বপক্ষের বিভিন্ন সংগঠনের নেতারা।

শুক্রবার ২ অক্টোবর বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে মুক্তিযুদ্ধের পক্ষের সংগঠন গৌরব’৭১ এর আয়োজনে এক সমাবেশ থেকে এই দাবি জানানো হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, ১৯৪৭ সাল থেকে প্রতিটি আন্দোলনে জামায়াত এদেশের বিরোধিতা করেছে। আজ পর্যন্ত তাদের সেই দেশ বিরোধী ষড়যন্ত্র থেমে নেই। তাই জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। ‘জাতীয় ঐক্যফ্রন্ট’ প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক ঐক্য হয় আদর্শের দ্বারা। কিন্তু যে ঐক্যফ্রন্ট গঠিত হলো তাতে কোনো আদর্শ আছে বলে মনে হয় না। এই ঐক্য হলো ক্ষমতায় যাওয়ার ঐক্য।

ড. কামালের উদ্দেশ্যে গোলাম কুদ্দুছ বলেন: আপনি ১৯৭২ সংবিধানের অন্যতম প্রণেতা। আর সেই সংবিধানে লেখা আছে বাঙালি জাতীয়তাবাদের কথা। তাহলে আপনি এখন কেন বাংলাদেশী জাতীয়তাবাদীদের সাথে ঐক্য করলেন?

গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক বাপ্পাদিত্য বসু বলেন: যারা বাংলাদেশ চায় নাই, তাদেরকে নিষিদ্ধ করতে হবে। তাদের পরিবারের ভোটাধিকারও নিষিদ্ধ করতে হবে। মুক্তিযুদ্ধের বিরোধী রাজাকারদের বাড়িগুলোতে আলাদা রং দেওয়া উচিত। যাতে সাধারণ মানুষ সেই রং দেখে তাদের দিকে ঘৃণার চোখে তাকায়।

আওয়ামী যুব মহিলা লীগের সহসভাপতি কুহেলী কুদ্দুস মুক্তি বলেন: ১৯৭১ সালে যারা ৩০ লাখ মানুষকে হত্যা করেছে, দুই লাখ মা-বোনদের নির্যাতন করেছে তাদেরকে কেন স্বাধীন দেশে নাগরিক সুযোগ –সুবিধা দেবে? তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।

Reneta

গৌরব-৭১-এর সাধারণ সম্পাদক এফ এম শাহীন বলেন: আগামী প্রজন্মকে রক্ষা করতে হলে, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে হলে রাজাকারের তালিকা প্রকাশ, তাদের নাগরিক সুবিধা সংকুচিতসহ তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।আগামী নির্বাচনে কোনো রাজাকার প্রার্থী আসলে রাজপথে তাদের প্রতিহত করাও হুঁশিয়ারি দেন তিনি।

সমাবেশে গৌরব-৭১-এর সভাপতি এস এম মনিরুল ইসলাম মনির সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম শিল্পী মনোরঞ্জন ঘোষাল, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্যাহ, গৌরব-৭১ এর উপদেষ্টা ও জাতীয় সংসদ সদস্য সানজিদা খানম এমপি, জাতীয় শ্রমিক জোটের সভাপতি সাইফুজ্জামান বাদশা, মুক্তিযোদ্ধা রুহুল আমিন মজুমদারসহ অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় জাদুঘরসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT