চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অতিক্রম সম্ভব, শঙ্কা নেই: অর্থমন্ত্রী

রিজভী নেওয়াজ রিজভী নেওয়াজ
৭:৫৫ পূর্বাহ্ণ ০৫, জুন ২০১৫
অর্থনীতি
A A

প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সামর্থ্য আছে সরকারের, এনিয়ে কাউকে সন্দেহ বা শংকা না করার অনুরোধ জানিয়েছেন অর্থমন্ত্রী।

বাজেটোত্তর সংবাদ সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ডের আয় করার ক্ষমতার বিষয়ে গবেষণা সংস্থাগুলোর সংশয়ের বিষয়ে এনবিআর চেয়ারম্যান বলেছেন, তারা ১ লাখ ৭৬ হাজার কোটি তো বটেই, ২ লাখ কোটি টাকা আদায়ের ক্ষমতা রাখেন।

২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ২ লাখ ৮ হাজার ৪শ ৪৩ কোটি টাকা আয়ের লক্ষ্য ঠিক করেছেন অর্থমন্ত্রী। এর প্রায় সব ১ লাখ ৭৬ হাজার ৩শ ৭০ কোটি টাকা আয় করতে হবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে। বাকি অর্থ আসবে কর বহির্ভূত এবং এনবিআর বহির্ভূত আয় থেকে।

Banglabid

এনবিআর এর এই লক্ষ্যমাত্রা অর্জনের সক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অর্থনীতিবিদদের কেউ কেউ। বিশেষ করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি বলেছে, বেশ বড় একটা অংশ আয় করতে পারবেনা এনবিআর। এরকম সন্দেহ বাদ দিতে অনুরোধ করেছেন অর্থমন্ত্রী এবং এনবিআর চেয়ারম্যান ।

অর্থমন্ত্রী বলেন, আমাদের যদি অগ্রগতির পথে যেতে হয়, আমরা যদি ৭ শতাংশ এর বাধা অতিক্রম করতে চাই তাহলে আমাদের একটু অতিরিক্ত উদ্যোগের প্রয়োজন আছে। এবং আমার বিবেচনায় এই উদ্যোগের জন্য জাতি এখন প্রস্তুত, রাজস্ব বোর্ড এখন প্রস্তুত।

টার্গেট ইজ প্রিটি হাই উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, তবে এক বছরে ২৩ শতাংশ পর্যন্ত রাজস্ব আয় বাড়ানোর পূর্ব রেকর্ড আমাদের আছে।

Reneta

এনবিআর চেয়ারম্যান বলেন, রাজস্ব বোর্ডে আমাদের সিনিয়র সদস্য, সহকর্মী যারা আছেন তাদের ধারনা যেকোন সময়ে জাতীয় রাজস্ব বোর্ড দেশের প্রয়োজনে দুই লক্ষ কোটি টাকা পর্যন্ত রাজস্ব আরোহনে সক্ষম।

কেবল আয় নয়, বাজেট বাস্তবায়ন নিয়েও আগের চেয়ে ভালো দক্ষতা দেখাবে সরকার বলে আতবিশ্বাসী সরকার। অর্থমন্ত্রী বলেন, গত পাঁচ বছরে গড় বাস্তবায়ন হচ্ছে ৯৫ শতাংশ। আর এই বছরের বাস্তাবায়ন প্রায় ৯৬ শতাংশ। হয়তোবা ৯৬ শতাংশ থেকে ১ শতাংশ কম।

বাজেট বাস্তবায়নে আমরা যথেষ্ট এগিয়েছি বলে মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন, এই এগিয়ে যাওয়ার কারন হলো বিভিন্ন ধরনের সংস্কার, বিভিন্ন ধরনের রীতিনীতি যেগুলো উপস্থাপন করা হয়েছে।

বাজেট বক্তৃতার শেষে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য যে স্থিতিশীল রাজনীতির কথা বলেছেন অর্থমন্ত্রী, তা নিশ্চিত হবে কিভাবে, এই প্রশ্নের উত্তরে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গী রাজনীতি এবং সন্ত্রাসী কর্মকান্ড মোকাবেলা করেই লক্ষ্য পূরনে এগিয়ে যাবে বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্থমন্ত্রীবাজেট
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT