শিক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে শিক্ষকদের ক্লাস বর্জন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে শিক্ষকদের ক্লাস বর্জন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ডক্টর নাসিমা জামানের অপসারণ দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করছেন বিভাগীয় শিক্ষকদের একাংশ।

রোববার সকালে বিভাগের সামনে অবস্থান নেন তারা। আন্দোলনরত শিক্ষকদের দাবি, বিভাগের সভাপতি শিক্ষকদের সম্পর্কে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। এতে বিভাগের শিক্ষকদের মানহানি ও বিশৃঙ্খলা হচ্ছে। সভাপতির অপসারণ না হওয়া পর্যন্ত তারা ক্লাশ ও পরীক্ষা বর্জনসহ অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলেও ঘোষণা দেন।

এদিকে সকাল ১০ টায় উপাচার্য প্রফেসর আব্দুস সোবহানের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর মজিবুল হক আজাদ খান। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।

বিষয়:রাজশাহী বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…