চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজশাহীতে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান, ৩ নব্য জেএমবি আটক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৮ পূর্বাহ্ণ ১২, জুন ২০১৭
অপরাধ, রাজশাহী
A A

আবু সালে মো. ফাত্তাহ, রাজশাহী প্রতিনিধি: জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চালিয়ে রাজশাহীর তানোরের ভাঙ্গাপাড়া এলাকার এক বাড়ি থেকে ৩ নব্য জেএমবি সদস্য ও তাদের পরিবারের সদস্যসহ ১২ জনকে আটক করেছে পুলিশ।

একই সঙ্গে উদ্ধার করা হয়েছে ২টি সুইসাইড ভেস্ট, একটি পিস্তল, ৫ রাউন্ড গুলি এবং একটি ম্যাগজিন।

ওই বাড়িতে আরও গোলাবারুদ থাকতে পারে এমন আশঙ্কায় পুলিশ বাড়িটি ঘিরে রেখেছে।

আটককৃতরা নব্য জেএমবির সদস্যরা হলো ইব্রাহিম হোসেন, ইসরাফিল হোসেন ও রবিউল ইসলাম। এদের মধ্যে ইব্রাহীম ও ইসরাফিল দু’জন সহোদর।

রোববার গভীর রাতে বগুড়া গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গি আস্তানা সন্দেহে রাজশাহীর তানোর থানা পুলিশের সহযোগিতায় ওই বাড়িতে অভিযান চালায়। অভিযানে ওই তিন জঙ্গি ও তাদের পরিবারের সদস্যরা আটক এবং অস্ত্র উদ্ধার হয়।

রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুমিত চৌধুরী জানান, রোববার দিবাগত রাত আড়াইটার দিকে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ ও রাজশাহী জেলা পুলিশের এ যৌথ অভিযান শুরু হয়। বাড়িটিতে জঙ্গি আছে এমন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালানো হয়। পরে ওই বাড়ি থেকে তিন জঙ্গিকে আটকের পর তাদের কাছ থেকে অস্ত্র, গুলি, ম্যাগজিন উদ্ধার করা হয়।

Reneta

এছাড়াও বাড়িতে আরও গোলাবারুদ আছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করতে ঢাকা থেকে বোমা বিশেষজ্ঞদের আনানো হচ্ছে বলে জানান ডিএসবি। তারা এলে ওই বাড়িতে অভিযান চালানো হবে। তবে বাড়িতে আর কোনো জঙ্গি নেই বলে ধারণা করছে পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জঙ্গিজঙ্গি আস্তানানব্য জেএমবিরাজশাহী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঝিনাইদহে ট্রেনের বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের চিকিৎসক ইবোলামুক্ত, ডিআর কঙ্গোতে সংক্রমণ বেড়ে ৪৮৮

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান শক্তিশালী ও অহংকারী, তবে তাদের চুক্তিতে আসা ছাড়া বিকল্প থাকবে না: ট্রাম্প

জুন ৭, ২০২৬

বাংলাদেশ সঠিক পথে এগোচ্ছে, বললেন ভারতের কোচ

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের ডেটা সেন্টারে বিনিয়োগের নেতৃত্বে বাংলাদেশি রবিন খুদা

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT