চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজশাহীর ভরসা মোস্তাফিজকে আটকানোর ছক কুমিল্লার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৪ অপরাহ্ণ ২০, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

দেশিয় তরুণদের নিয়ে দল গড়লেও এখন পর্যন্ত নিজেদের সামর্থ্যের প্রমাণ সেভাবে দিতে পারেননি দলের খেলোয়াড়রা। দলের একমাত্র ব্যতিক্রম খেলোয়াড় মোস্তাফিজুর রহমান। প্রায় প্রতি ম্যাচেই ভালো খেলছেন এই পেসার। আগামী ম্যাচগুলোতেও তিনিই ভরসা দলের।

চলতি বিপিএলেও শেষ ওভারে রংপুর রাইডার্সের মাত্র ৮ রানের লক্ষ্য আটকে দিয়েছেন দুর্দান্ত বোলিং করে। তার কাছ থেকে এমন আরও পারফরম্যান্স আশা করছেন দলের অভিজ্ঞ সতীর্থ মার্শাল আইয়ুব। তবে তাকে আটকাতে ছক কষেছে কুমিল্লা।

সিলেট থেকে ফিরে এক দিন বিরতির পর সোমবার থেকে আবার শুরু হতে যাচ্ছে বিপিএল। দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসের মুখোমুখি হবে রাজশাহী। এ ম্যাচ জয়ে মোস্তাফিজের দিকেই তাকিয়ে রয়েছেন মার্শাল, ‘আর আমি মনে করি আমাদের সেরা শক্তি হচ্ছে মোস্তাফিজ। আপনি যদি আমাদের ম্যাচ দেখেন, ও আমাদের ম্যাচ জিতিয়ে দিয়েছে। ও(মোস্তাফিজ) এবং মিরাজদের নিয়ে আমাদের বোলিং অ্যাটাক অবশ্যই ভালো। এটা আমাদের অনেক বড় দিক। মোস্তাফিজ রয়েছে, এটা আমাদের জন্য ভালো।’

তবে কুমিল্লা ভিক্টোরিয়ানসের জিয়াউর রহমান বলেছেন মোস্তাফিজকে আটকাতে প্রস্তুত তার দল, ‘অবশ্যই মোস্তাফিজ খুবই ভালো বোলার। আমাদের ব্যাটসম্যানরা সবাই কিন্তু ফর্মে আছে। এটা গুরুত্বপূর্ণ জিনিস। আমি আশা করি মোস্তাফিজকে খুব ভালোভাবে হ্যান্ডেল করবে।’

রাজশাহীর উদ্বেবেগের জায়গা ব্যাটিং। দলের দুই সেরা ব্যাটসম্যান সৌম্য সরকার ও মুমিনুল হক প্রত্যাশা মেটাতে পারেননি। তবে খুব শীগগিরই তারা ছন্দে ফিরবেন বলে আশা করছেন মার্শাল, ‘অবশ্যই ওরা (ব্যাটসম্যানরা) ব্যক্তিগত পর্যায়ে চেষ্টা করবে, আগের ম্যাচ গুলোতে হয়তো হয়নি। পরের ম্যাচ গুলোতে বড় ইনিংস খেলবে। সৌম্য পরীক্ষিত খেলোয়াড়। নেটে ও অনেক কষ্ট করছে। আমরা আশাবাদী ও কামব্যাক করবে, ও আর মমিনুল।’

সিলেটে শেষ ম্যাচে উড়তে থাকা ঢাকাকে হারিয়েছে রাজশাহী। তাই আত্মবিশ্বাসও বেড়েছে তাদের। সোমবারের ম্যাচে কুমিল্লাকে হারিয়ে আগের ম্যাচের হারের প্রতিশোধ নিতে চায় দলটি।

Reneta

তবে নিজেদের দল সম্পর্কে প্রতিপক্ষকে একরকম সাবধান করে দিয়েছেন কুমিল্লার জিয়াউর রহমান, ‘সবমিলিয়ে আমাদের টিমটা খুবই ভালো। এত সুন্দর টিম বানানোর জন্য ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাই। আমরা দুটি ম্যাচ হেরে পরপর চারটি ম্যাচ জিতেছি। শেষ ম্যাচ জেতার পর আত্মবিশ্বাস অনেক বেড়েছে। আমাদের যে কমতি ছিল সেগুলো পূরণ করে আবার খেলার চেষ্টা করব। আশা করি লুইস আবার ফিট হয়েছে। এখন ভালো পজিশনে আছে। আমি আশা করি আমরা অনেক এগিয়ে আছি। আমাদের ব্যাটসম্যানরা ফর্মে আছে। আমাদের টিম আমি মনে করি এগিয়ে আছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল-২০১৯বিপিএল-৬মোস্তাফিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আর্জেন্টিনায় অগ্নিনির্বাপক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

হবিগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, ১৪৪ ধারা প্রত্যাহার

জুলাই ৩০, ২০২৬
ছবি: প্রতিনিধি।

রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে আরসা সদস্য নিহত, আটক ২

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভেন্ডিং মেশিনের ‘স্ট্র চাটা’য় ফরাসি শিক্ষার্থীকে ৬০০ ডলার জরিমানা

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত।

অতিরিক্ত পররাষ্ট্র সচিব ফেরদৌসি শাহরিয়ারের মৃত্যুতে ডিকাবের শোক

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT