জনপদ

রাজশাহীতে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

রাজশাহীতে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

রাজশাহী মহানগরীতে দুটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় মেয়াদ উত্তীর্ণ সার্জিক্যাল যন্ত্রপাতি ও ওষুধ ছাড়া বিভিন্ন অনিয়ম ধরা পড়ায় সোয়া সাত লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এই অভিযানের প্রতিবাদে অনির্দিষ্টিকালের জন্য ধর্মঘট শুরু করেছে ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিকরা।

মঙ্গলবার সকাল ১১টার দিকে র‌্যাবের একটি ভ্রাম্যমান আদালত নগরীর ক্লিনিকগুলোতে অভিযান চালায়। এসময় আমানা হাসপাতালকে সাড়ে ৩ লাখ টাকা এবং রয়্যাল হাসপাতালকে পৌনে চার লাখ টাকা জরিমানা করা হয়।

বেসরকারী হাসপাতালে অভিযানের খবর জানাজানি হলে দুপুর আড়াইটার দিকে ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিকরা, এসোসিয়েশনের পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ঘোষণা দেয়। এরপর থেকে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো বন্ধ করে গেটে তালা ঝুলিয়ে দেয়া হয়। এতে দূর-দূরান্ত থেকে আসা রোগিরা পরীক্ষা নিরিক্ষা করাতে পারছে না। সাধারণ মানুষ পড়েছে বিপাকে।

তবে অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষ বলেছে, ভ্রাম্যমান আদালত চলাকালে ক্লিনিক ও হাসপাতালে বিভিন্ন অনিয়ম ধরা পড়ায় জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।

বিষয়:মেয়াদোত্তীর্ণ ওষুধ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…