চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজনৈতিক উদ্দেশ্যেই ঢাবি উপাচার্যের বাসভবনে হামলা: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৮ অপরাহ্ণ ১০, এপ্রিল ২০১৮
রাজনীতি
A A
ভিসি ভবন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) উপাচার্যের বাসভবনে হামলা চালানো হয়েছে। ফেসবুকের মাধ্যমে মিথ্যা প্রচারণার সঙ্গে ইমরান এইচ সরকার জড়িত দাবি করে তিনিসহ দোষীদের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

কোটা পদ্ধতির সংস্কার নিয়ে কয়েক দিন ধরে আন্দোলন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। এর মধ্যেই রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলার ঘটনা ঘটে।

কোটা পদ্ধতি সংস্কারের সঙ্গে উপাচার্যের সম্পর্ক না থাকার পরও কেন হামলা হলো সেটা জানতে কাজ করছে গোয়েন্দারা।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, হামলাকারীরা একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করার জন্যই এ ঘটনা ঘটিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, একটি মহল ফেসবুকের মাধ্যমে মিথ্যা মৃত্যু সংবাদ ছড়িয়ে ছাত্রদের উত্তেজিত করে তোলে।

Reneta

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুও বলেছেন, কোটা পদ্ধতির সংস্কার নিয়ে আন্দোলনে নাশকতা-অন্তর্ঘাতের উস্কানি দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে এজন্য বিএনপিকে দায়ী করেছেন তথ্যমন্ত্রী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোটা অান্দোলনকোটা সংস্কার আন্দোলনলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT