চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজনীতি এমনই হোক

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৫:৩৯ অপরাহ্ণ ২৬, ডিসেম্বর ২০২০
সম্পাদকীয়
A A
ওবায়দুল কাদের-মোদিকে আমন্ত্রণ

ফাইল ছবি

রাজনীতি নিয়ে নানা সময় নেতিবাচক কথা শোনা গেলেও এবার পরিস্থিতি ভিন্ন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কথায় আশার আলো জ্বলে উঠেছে। তিনি বলেছেন, দুর্নীতিবাজদের নির্মূল করে সৎ ও ত্যাগীদের রাজনীতিতে সুযোগ করে দিতে হবে।

রাজনৈতিক নেতাকর্মীরা প্রায়ই অভিযোগ করেন, দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে রাজনীতিকদের হাতে রাজনীতি নেই। ত্যাগী ও সৎ নেতাকর্মীরা সুবিধাবাদীদের জন্য যেমন রাজনীতি করতে পারেন না, ঠিক একইভাবে অন্য পেশাজীবীদের দখলে রাজনীতি চলে যাওয়ার অভিযোগও করেছেন তারা।

জাতীয় সংসদেও ইতিপূর্বে এ বিষয়ে কথা হয়েছে। অন্যদের হাতে যেন রাজনীতি চলে না যায়, এজন্য অনেকেই সোচ্চার হয়েছেন। এমনকি রাষ্ট্রপতি আব্দুল হামিদও একাধিকবার এ বিষয়ে কথা বলেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫১তম সমাবর্তন অনুষ্ঠানে আচার্যের ভাষণে তিনি বলেছিলেন: ‘গরিবের বউ নাকি সবারই ভাউজ। ভাইয়ের বউকে ভাবি বলে। রাজনীতি সাবজেক্ট হয়ে গেছে ভাউজের মতো। এখানে যে কেউ যে কোনো সময় ঢুকে পড়ে। আমি যদি বলি ফিজিক্সের টিচার হবো তাহলে হাসির পাত্র হওয়া ছাড়া কিছুই হবো না। কিন্তু রাজনীতি গরিবের ভাউজ। গ্রামে গরিবের বউকে সবাই ভাবী বলে।’’

ওই সময় রাষ্ট্রপতি আরও বলেছিলেন: ‘ঠিক একইভাবে ডাক্তার-ইঞ্জিনিয়ার সবাই রাজনীতি করে। ভিসি স্যারও অবসরের পর রাজনীতি করবে। সরকারি সচিব, প্রিন্সিপাল সেক্রিটারি, কেবিনেট সেক্রেটারি, অবসরের পর সবাই বলে রাজনীতি করি।’

রাষ্ট্রপতির এমন মন্তব্য আরও আগেই রাজনীতির করুণ দশা প্রমাণ করেছিল। তবে সেই পরিস্থিতি থেকে উত্তরণের চেষ্টা যে শুরু হয়েছে, আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের কথায় স্পষ্ট। সৎ ও ত্যাগীদের রাজনীতিতে সুযোগ করে দেওয়ার ধারা শুরু করে তা অব্যাহত রাখতে হবে। এতে দেশ এবং দল, উভয়ই উপকৃত হবে।

রাজনীতি রাজনীতিকদের হাতে রাখতে হলে সৎ ও ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করতে হবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নিজ দল থেকে সেটা শুরু করবেন বলে আমরা আশা রাখি। অন্য রাজনৈতিক দলগুলোকে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আমরা আহ্বান জানাচ্ছি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেররাজনীতিসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: বিবিসি।

যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে দুজন নিহত, আহত ৫

জুলাই ২৭, ২০২৬

জুলাই গণহত্যা: আগামী মাসেই শেষ হচ্ছে যাত্রাবাড়ি হত্যাকাণ্ডের তদন্ত

জুলাই ২৭, ২০২৬

‘তিতাস একটি নদীর নাম’ সিনেমার ৫৪ বছর আজ

জুলাই ২৭, ২০২৬

ঢেঁড়স চাষ করে লাভবান হচ্ছেন মেহেরপুরের চাষীরা

জুলাই ২৭, ২০২৬

আর্জেন্টিনার সহকারী কোচ ‘মিথ্যা’ বলছেন, দাবি করে ক্ষমা প্রত্যাখ্যান ওলমোর

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT