রাজধানীতে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র্যাব

র্যাব সদস্য একটি বাড়ি ঘিরে রেখেছে, আশপাশে সাধারণ মানুষ ও যানবাহন দেখা যাচ্ছে, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
রাজধানীর মিরপুর মাজার রোডের পাশে বুদ্ধিজীবী কবরস্থানের দক্ষিণের ছয়তলা বাড়িতে এক জঙ্গি অবস্থান করছে এমন খবর পেয়ে সোমবার মধ্য রাত থেকে বাড়িটি রেখেছে র্যাব। র্যাব জানিয়েছে, বাড়িটিতে আব্দুল্লাহ নামে সন্দেহভাজন এক জঙ্গি রয়েছে।
ঘেরাও করা বাড়িটি থেকে র্যাবকে লক্ষ্য করে চারটি বোমা ছোঁড়া হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ভবনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে বলে র্যাব জানায়।
অন্যদিকে টাঙ্গাইলের এলেঙ্গায়ও জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালায় র্যাব। সেখান থেকে দুইজনকে আটক করা হয়।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






