অপরাধ

রাজধানীর বেনারসি পল্লী থেকে যুবকের লাশ উদ্ধার

খুনের আলামত হিসেবে ধারালো অস্ত্র ও রক্তের দাগ দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অপরাধের স্থান থেকে উদ্ধার করা ধারালো অস্ত্র ও রক্তের দাগ, যা হত্যাকাণ্ডের তদন্তের অংশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীর পল্লবী থানার বেনারসি পল্লী এলাকায় সিটি করপোরেশনের পরিত্যক্ত মার্কেটের পাশে থেকে সাব্বির নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এখনও এ হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেনি পুলিশ।

শুক্রবার দুপুরে এক যুবকের লাশ উদ্ধার করা হয় বলে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ এই যুবকের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে আমরা ধারনা করছি, গত রাতে তাকে হত্যা করে কে বা কারা ফেলে রেখে গেছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের পূর্ণ পরিচয় খুঁজে বের করার চেষ্টা চলছে।

বিষয়:যুবকের লাশ উদ্ধার লাশ উদ্ধার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…