চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীর বিভিন্নস্থানে শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩২ অপরাহ্ণ ০৮, জানুয়ারি ২০১৯
বাংলাদেশ
A A
উত্তরা-পুলিশ-শ্রমিক সংঘর্ষ

রাজধানীর উত্তরা আবদুল্লাহপুর ও আজমপুরে কারখানা শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ চলছে। সকালে মিরপুরের কালশীতেও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ছুড়ছে পুলিশ।

রাস্তা অবরোধ করে বিক্ষোভ করায় সেখানে শুরু হয়েছে তীব্র যানজট। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পোশাক শ্রমিকরা। মঙ্গলবার সকাল ৯টার দিকে কয়েকশ গার্মেন্টস শ্রমিক মিরপুরের কালশি এলাকায় রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে।

মঙ্গলবার সকাল থেকে কালশীর ২২ তলা গার্মেন্টেসের পোশাক শ্রমিকরা রাস্তায় অবস্থান নেয়। তাদের অবস্থানের কারণে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একবার সরে গেলেও পরে শ্রমিকরা আবার অবস্থান নেয়।

শ্রমিকদের অভিযোগ, নতুন মজুরি কাঠামো বাস্তবায়নের দাবিতে তারা মূল সড়কে অবস্থান নিয়েছে। কারণ সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো নির্ধারণ করলেও মালিকপক্ষ তা দিচ্ছে না।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন, শ্রমিকরা রাস্তার একপাশে অবস্থান করলেও আরেকপাশে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Reneta

সমস্যা সমাধানে পুলিশ মালিক ও শ্রমিকদের সঙ্গে আলোচনার চেষ্টা করছে বলেও জানান তিনি।

সরকার ঘোষিত ন্যূনতম মজুরি বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে রাজধানীর বিমানবন্দর সড়কে গত তিনদিনও রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে পোশাক শ্রমিকরা।উত্তরা-পুলিশ-শ্রমিক সংঘর্ষ

এর আগে সোমবার রাজধানীর বিমানবন্দরের সামনে প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা। দ্বিতীয় দিনের বিক্ষোভে বাসে আগুন ও পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

রোববার সকাল ৯টার দিকে বেতন বৃদ্ধি ও বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে বিভিন্ন ফ্যাক্টরির পোশাক শ্রমিকরা রাজধানীর উত্তরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।

তারা উত্তরার জসীমউদ্দীন, আজমপুর থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত সড়কে অবস্থান নেয়। এর ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।

পরে নতুন স্কেলে কারখানার শ্রমিকদের বেতন দেয়ার আশ্বাসে সড়ক অবরোধ প্রত্যাহার করে পোশাকশ্রমিকরা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: লিড নিউজশ্রমিকসংঘর্ষ
শেয়ারTweetPin

সর্বশেষ

মধুর আমার মায়ের হাসি

মে ১০, ২০২৬

স্লিপে ক্যাচ মিসের কারণে আক্ষেপ সালাউদ্দিনের

মে ৯, ২০২৬

আরও ৫০-৬০ রান করলে ভালো অবস্থানে থাকতাম: সালাউদ্দিন

মে ৯, ২০২৬

রিয়ালের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে যা বললেন বার্সা কোচ

মে ৯, ২০২৬

‘সবার কাছে শুধু আমার মেয়ের জন্য দোয়া চাই’

মে ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT