চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীর বাস রুটগুলোকে রেশনালাইজ করা হবে: সাঈদ খোকন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৬ অপরাহ্ণ ১২, আগস্ট ২০১৮
বাংলাদেশ
A A
বাংলাদেশের একজন সরকারী কর্মকর্তা সাক্ষাৎকার দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফেরাতে যত দ্রুত সম্ভব বাস রুটগুলোকে ‘রেশনালাইজ’ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

ছয় কোম্পানির অধীনে বাস চালানোর ব্যবস্থা করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন: বাস রুট রেশনালাইজ করলে সেটি হতে পারে নিরাপদ সড়কের জন্য একটি কার্যকরী উদ্যোগ।

রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের ব্যালকনি হলরুমে মাসব্যাপী ‘ক্লিন অ্যান্ড সেইফ মোবিলিটি’ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন।

ডিএসসিসি আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা সড়ক পরিবহন কর্তৃপক্ষ (ডিটিসিএ) এর নির্বাহী পরিচালক রফিকুর রহমান, স্থপতি মোবাশ্বের হোসেন, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ ও ডিএসসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল।

‘আমাদের পথ, আমাদের হাতেই নিরাপদ’- শীর্ষক স্লোগানে শুরু হওয়া এ কার্যক্রম সম্পর্কে মেয়র জানান, বিশ্বব্যাংকের অর্থায়নে গুরুত্বপূর্ণ ৯২টি সড়ক ইন্টারসেকশনে জেব্রা ক্রসিং ও লেন সেপারেটর ডট সলিড রোড মার্কিং স্থাপন করা হবে। পথচারী পারাপার ২৯৪টি, সামনে বামে মোড় ৫০টি, ডানে মোড়/ইউটার্ন ৩২টি, বামে/ডানে/ইউটার্ন নিষেধ ৩০টি, বামে থাকুন/ উভয় দিকে চলুন ৩০টি, ফুটওভার ব্রিজ ব্যবহার করুন সাইনবোর্ড ৬৪টি, দিক নির্দেশনামূলক চিহ্ন ১শ’টি অর্থাৎ মোট ৬শ’টি ট্রাফিক সাইন স্থাপন করা হবে। তাছাড়া ১৭টি যাত্রী ছাউনি বা বাস স্টপ করা হবে।

তিনি জানান: জাইকার অর্থায়নে মহানগরীর চারটি ইন্টারসেকশনে অর্থাৎ গুলিস্তান (ফুলবাড়িয়া), পল্টন, মহাখালী ও গুলশান-১ এ ভেহিকুলার ইমেজ ডিটেক্টর ভিডিও ক্যামেরা স্থাপনের মাধ্যমে চলন্ত গাড়ির সংখ্যা কেন্দ্রীয়ভাবে মনিটরিং করা এবং পৃথক লেন অনুসরণ করে গাড়ি চালানোর পাইলট প্রকল্পের কাজ চলছে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাস রুটসাইদ খোকনসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সেই আন্তর্জাতিক চক্রান্ত এখনও থেমে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

পরবর্তী

ফেসবুকে আর ষড়যন্ত্র করার সুযোগ দেয়া হবে না: মতিয়া চৌধুরী

পরবর্তী
মতিয়া চৌধুরী

ফেসবুকে আর ষড়যন্ত্র করার সুযোগ দেয়া হবে না: মতিয়া চৌধুরী

সুলভ মূল্যে মাইক্রোম্যাক্স-সিম্ফনির দুই ফোরজি ফোন নিয়ে গ্রামীণফোন

সর্বশেষ

সিনেমার বৈশ্বিক নেতৃত্বে ‘শঙ্খচিল’-এর গৌতম ঘোষ

জুলাই ২০, ২০২৬

আবারও গ্রেপ্তার হলেন আলোচিত সেই সাহেদ

জুলাই ২০, ২০২৬

বন্ধ্যাত্ব কী, কেন হয়?

জুলাই ২০, ২০২৬

স্পেনের রাজত্ব, মেসির কান্না আর চমকের বিশ্বকাপ শেষ হলো যেভাবে

জুলাই ২০, ২০২৬
ছবি: পিএমও

ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কৌশল নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT