রাজধানীর নীলক্ষেত বইয়ের মার্কেটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক মাসুদুর রহমান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। পুড়ে যাওয়া স্থানগুলো থেকে এখনও ধোঁয়া বের হচ্ছে বলেও জানান তিনি।
শুক্রবার রাত ৮টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান। তবে এই আগুনে কী পরিমান ক্ষয়-ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি।








