অপরাধ

রাজধানীর দক্ষিণখানে নিজ বাসায় মা ও দুই সন্তানের মরদেহ

নিহত ব্যক্তির ছবি ও হত্যার চিত্র, বাংলায় 'হত্যা' লেখা বোতাম. Channel i News - চ্যানেল আই নিউজ

নিহত ব্যক্তির ছবি ও হত্যার চিত্র, বাংলায় ‘হত্যা’ লেখা বোতাম, হত্যার ঘটনা বোঝাতে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীর দক্ষিণখানের প্রেমবাগান এলাকার ৮৩৮ নাম্বার বাসা থেকে টিএন্ডটির কর্মকর্তা রকিব উদ্দিনের স্ত্রী মুন্নি (৩৭), ছেলে ফারহান (১২) ও মেয়ে লাইবার (৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে ওই তিন জনের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ প্রাথমিকভাবে ওই ঘটনাকে হত্যাকাণ্ড বলে ধারণা করছে। নিহত মুন্নির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, ওই হত্যাকাণ্ড দুই-তিন দিন আগে ঘটতে পারে।

রকিব উদ্দিন ও মুন্নি দম্পতি ওই এলাকায় দীর্ঘ ১১ বছর ধরে বসবাস করে আসছেন। তবে ওই ঘটনার পর স্বামী রকিব উদ্দিন আহমেদ নিরুদ্দেশ রয়েছেন।

বিষয়:ট্রিপল মার্ডার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…