অপরাধ

নওগাঁয় ‘ট্রিপল মার্ডারে’ ৯ জনের মৃত্যুদণ্ড

নওগাঁয় ট্রিপল মার্ডার মামলার আসামিদের আদালত প্রাঙ্গণে নেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নওগাঁয় ট্রিপল মার্ডার মামলার আসামিদের আদালত প্রাঙ্গণে নেওয়া হচ্ছে, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

নওগাঁ প্রতিনিধি
নওগাঁর বদলগাছি উপজেলার আলোচিত ‘ট্রিপল মার্ডার’ মামলার রায়ে ৯ ব্যক্তির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও ১ ব্যক্তির আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।

সোমবার দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ এর বিজ্ঞ বিচারক হাসান মাহমুদ এ রায় ঘোষণা করেন।

আদালত আসামিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেন।

মামলার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৬ জুন বিকাল ৩টায় বদলগাছি উপজেলার উজালপুর গ্রামে জমিজমা নিয়ে শত্রুতার জের ধরে মারমারির ঘটনায় প্রতিপক্ষের হাতে শহিদুল ইসলাম দুলু, আমজাদ হোসেন এবং আব্দুল ওয়াদুদ নামের তিন ব্যক্তি খুন হন।

ওই ঘটনায় নিহত শহিদুল ইসলাম দুলুর ছেলে ফরহাদ হোসেন বাদী হয়ে বদলগাছি থানায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানী শেষে আজ দুপুরে বিজ্ঞ বিচারক এই রায় দেন।

বিষয়:ট্রিপল মার্ডার নওগাঁ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…