রাজধানীতে শুরু হয়েছে ৩ দিনব্যাপী কার এক্সপো। বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে রাংলাদেশ রিকন্ডিশন ভেহিক্যালস ইম্পোর্টার্স এন্ড ডিলারস এসোসিয়েশন বারবিডা আয়োজিত মেলায় বিভিন্ন মডেল এবং ব্রান্ডের রিকন্ডিশন গাড়ি প্রদর্শিত হচ্ছে।
শুক্রবার সকালে মেলার উদ্বোধন করেন নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান।
রোববার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টার মধ্যে ২০টাকা দর্শনীর বিনিময়ে যে কেউ মেলায় যেতে পারবেন।
মেলায় সর্বনিম্ন ৮ লাখ এবং সর্বচ্চো ২ কোটি টাকা দামের গাড়ি বিক্রির জন্য প্রদর্শিত হচ্ছে মেলার ৪০টি স্টলে। আছে জ্বালানী সাশ্রয়ী হাইব্রিড গাড়িও। পাশাপাশি আছে গাড়ির সঙ্গে সম্পর্কিত ব্যাংক,বীমা, জাতীয় রাজস্ব বোর্ড, বিআরটিএসহ আরো বিভিন্ন প্রতিষ্ঠান।







