অপরাধ

রাজধানীতে শিশু গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু, গৃহকর্ত্রী আটক

রাজধানীতে শিশু গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু, গৃহকর্ত্রী আটক

রাজধানীর মোহাম্মদপুরে জান্নাতি নামে এক শিশু গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শিশুটির গায়ে আঘাতের চিহ্ন পাওয়ায় তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

এ ঘটনায় গৃহকর্ত্রী রোকসানা পারভিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নুসরাত হত্যা মামলার রায় ঘোষণার দিনে রাজধানীতে মৃত্যুবরণ করা এই শিশুর বয়স ১২ বছর। মোহাম্মদপুরের ইকবাল রোডে পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী সৈয়দ আহমদের বাসায় গত চার বছর ধরে কাজ করতো জান্নাতি। বাড়ি বগুড়ার গাবতলীর তেলেহাটায়।

অভাবের কারণে মেয়েকে ঢাকায় পাঠিযেছিলেন ৫ সন্তানের পিতা রিক্সা চালক জানু মন্ডল।

বুধবার মধ্যরাতে মৃত অবস্থায় শিশুটিকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে আসেন গৃহকর্ত্রী রোকসানা পারভিন। ময়না তদন্ত ছাড়াই মরদেহ নিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশে খবর দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

মেয়ে অসুস্থ বলে জান্নাতির বাবাকে ফোন করে ঢাকায় আসতে বলেছিলেন গৃহকর্ত্রী রোকসানা পারভিন।

ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর মামলা করার কথা জানিয়েছে পুলিশ।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…