চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীতে শিশু গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৭ অপরাহ্ণ ২৬, মার্চ ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A

রাজধানীর উত্তরায় একটি ফ্ল্যাট থেকে বৈশাখী নামের ১২ বছর বয়সী শিশু গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনা জানাজানি হলে, শিশুটিকে হত্যা করা হয়েছে অভিযোগে ওই ভবন ঘিরে বিক্ষোভ করেন এলাকাবাসী।

পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।

মঙ্গলবার বিকেলে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের একটি ভবনের ছয়তলায় এ ঘটনা ঘটে।

জানা যায় ওই ফ্ল্যাটে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা রিফাত ফেরদৌস এক শিশু সন্তান ও স্ত্রীকে নিয়ে থাকেন।

বৈশাখীর মৃত্যুর খবর ছডিয়ে পড়লে তার আত্মীয়-স্বজন সেখানে ছুটে যান। মেয়েটিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তোলে তারা এলাকার লোকজনকেও জড়ো করে বিক্ষোভ শুরু করেন। বাসার সামনে বিভিন্ন পরিত্যক্ত জিনিসপত্র জড়ো করে তারা আগুন ধরিয়ে দেন।

বিষয়টি নিশ্চিত করে মহানগর পুলিশের উত্তরা জোনের সহকারী কমিশনার (এসি) কামরুজ্জামান বলেন, মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। সুরতহাল শেষে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে এখনও কাউকে আটক করা হয়নি।

Reneta

তিনি বলেন, ছুটির দিন হওয়ায় তারা (রিফাত ও তার স্ত্রী) দেরি করে ঘুম থেকে উঠে দেখেন, পাশের ঘরের দরজা ভেতর থেকে লাগানো এবং গৃহপরিচারিকা নেই। অনেক ডাকাডাকির পরও দরজা না খোলায় পুলিশকে খবর দেন তারা।

কামরুজ্জামান বলেন, মেয়েটির স্বজনদের অভিযোগ খতিয়ে দেখা হবে। ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শিশু গৃহকর্মী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

২০ বছর পর পিকাসোর চুরি যাওয়া চিত্রকর্ম উদ্ধার

পরবর্তী

পাওয়া না পাওয়ার ৪৮ বছর

পরবর্তী
বাংলাদেশের জাতীয় পতাকা

পাওয়া না পাওয়ার ৪৮ বছর

ভানুয়াতুতে অভিবাসন প্রত্যাশী বাংলাদেশিদের অমানবিক কষ্ট

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT