চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীতে নিরাপত্তার স্বার্থে পুলিশের ভিন্ন উদ্যোগ

আরেফিন তানজীব আরেফিন তানজীব
৫:৫১ পূর্বাহ্ণ ০৬, নভেম্বর ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

মাসখানেকের ব্যবধানে মিরপুর সনি সিনেমা হলের সামনে এএসআই খুন ও গত বুধবারে সকালে নবীনগরে পুলিশ কনস্টেবল মুকুলকে কুপিয়ে হত্যা, কয়েক ঘন্টার ব্যবধানে জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপনকে হত্যা এবং কবি তারেক রহিম, শুদ্ধস্বর প্রকাশনীর স্বত্বাধিকারী আহমেদুর রশীদ টুটুল ও রণদীপম বসুকে হত্যা চেষ্টা করা হয়।

রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো কঠোরতম করার লক্ষ্যে মাঠে নেমেছে বাংলাদেশ পুলিশ। গত কয়েকদিন ধরেই জনগণের নিছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে মরিয়া পুলিশ সদস্যরা।  মোহাম্মদপুর থানা পুলিশের কার্যক্রম দেখে তাদের সূত্রে জানা গেছে, নিরাপত্তার স্বার্থে জনগণের দুয়ারে যাচ্ছেন পুলিশ বাহিনীর সদস্যরা।

নিরাপত্তা রক্ষায় একটি নিবন্ধন ফর্ম সকল বাড়িওয়ালাকে দিচ্ছেন তারা। বাড়ির মালিকের সকল তথ্য, ভাড়াটিয়াদের সকল তথ্য এমনকি কাজের লোক এবং গাড়ীর ড্রাইভারের সকল তথ্য ওই ফর্মে লিপিবদ্ধ করে থানায় জমা দিতে বলা হচ্ছে।

মোহাম্মদপুর থানার সাব ইন্সপেক্টর কামরুজ্জামান চ্যানেল আই অনলাইনকে বলেন, পুলিশ জনগণের বন্ধু, জনগণের নিরাপত্তা ও সুবিধার্থে তারা এই উদ্যোগ গ্রহন করেছে। শুধুমাত্র মোহাম্মদপুর থানায় নয় নিবন্ধন ফর্ম পুরো রাজধানীতেই পালাক্রমে দেওয়া হচ্ছে।

তিনি আরো বলেন, এই নিবন্ধন ফর্ম দ্বারা সকলকে চিহ্নিত করা যাবে, অনেক অপরাধী ভুয়া নাম দিয়ে বাসা ভাড়া করে অপরাধ কার্যক্রম পরিচালনা করেন। ফর্মের সঙ্গে ভাড়াটিয়াদের এক কপি ছবি নেওয়া হচ্ছে। বাড়ীর মালিকদের বলে দেওয়া হচ্ছে সকল ভাড়াটিয়াদের ভোটার আইডি কার্ড, অফিসিয়াল আইডি কার্ড সংরক্ষণ করতে বলা হয়েছে।

এক প্রশ্নের উওরে কামরুজ্জামান বলেন, সকল প্রকার তথ্য উপাও সংগ্রহের পর সব থানা থেকেই ইন্টারনেট সার্ভারের মাধ্যমে এই তথ্য উপাত্ত সংগ্রহ করে রাখা হবে। খুব শীঘ্রই এই সুবিধা চালু হবে বলেও জানান তিনি।

নিরাপত্তা, সতর্কতা এবং অপরাধ বিষয়ে গণসচেতনা সৃষ্টি এবং এই সচেতনাকে জনগণের কাছে ছড়িয়ে দিতে এ উদ্যোগ নিয়েছে ডিএমপি।

পুলিশ আপনার বন্ধু-প্রয়োজনে পুলিশের সাহায্য নিন- পুলিশকে সহযোগিতা করুন এই স্লোগানে মাস দুয়েক আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তেজগাঁও বিভাগ নিরাপত্তা নির্দেশিকা বইও প্রকাশ করে।

ট্যাগ: পুলিশ খুনপুলিশ হত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মিশরে শেষ মুহূর্তে ফ্লাইট বাতিলে হাজারো ভ্রমণকারীর দুর্ভোগ

পরবর্তী

‘মনোবল হারানোর কারণে পুলিশ হামলার শিকার হচ্ছে’

পরবর্তী

'মনোবল হারানোর কারণে পুলিশ হামলার শিকার হচ্ছে'

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

কলকাতা বইমেলায় বড় পরিবর্তন, গিল্ডের সভাপতি-সম্পাদক বাদ

আগস্ট ২৬, ২০২৬

তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার: চিফ হুইপ

আগস্ট ২৬, ২০২৬

অর্থের অভাবে চিকিৎসা বন্ধ হবে না, সহযোগিতা করবে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

আগস্ট ২৬, ২০২৬

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় কমেছে তেলের দাম

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনের কর্মসূচি

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT