বাংলাদেশ

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রাজধানীতে উল্টো রথযাত্রা উদযাপিত

উল্টো রথযাত্রা

রাজধানীতে উল্টো রথযাত্রা উদযাপিত

কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রাজধানীতে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব উল্টো রথযাত্রা উদযাপিত হয়েছে। সামনে পেছনে এলিট ফোর্স, র‌্যাব ও ডিবি ছাড়াও রথযাত্রার চারপাশ ঘিরে নিরাপত্তার দায়িত্ব পালন করে সাদা পোশাকে গোয়েন্দারা।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন পলাশী এলাকা থেকে প্রেসক্লাব-পল্টন-দৈনিক বাংলা মোড় হয়ে শাপলা চত্বর দিয়ে স্বামীবাগ মন্দিরে গিয়ে শেষ হয রথযাত্রা।

নিরাপত্তার অংশ হিসেবে যে পথ দিয়ে রথযাত্রা চলেছে সেসব এলাকার সকল অফিস এবং দোকান-পাট সকাল থেকে বন্ধ করে দেয় পুলিশ।

সাতদিন আগে ওই পথ দিয়েই স্বামীবাগ মন্দির থেকে রথ আসে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, রথযাত্রায় অংশ নিলে পাপরাশি মার্জনা করেন মহাপ্রভু।

বিষয়:উল্টো রথযাত্রা রাজধানী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…