চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আ স ম রবের বাসায় ‘ডিনার পার্টি’তে পুলিশের অভিযান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৯ পূর্বাহ্ণ ১৪, জুলাই ২০১৭
রাজনীতি
A A

রাজধানীর উত্তরায় বাংলাদশের জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আসম আব্দুর রবের বাড়িতে কয়েকজন নেতার ‘ডিনার পার্টি’ চলাকালে সেখানে অভিযান চালিয়েছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।

বৃহস্পতিবার রাতে উত্তরায় আ স ম রবের বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখানে আসম রবসহ ৭ জন নেতার ডিনার পার্টি ছিল।

ডিনার পার্টিতে আসম রব ছাড়াও সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান, ওয়ার্কার্স পার্টির একাংশের নেতা সাইফুল হক, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য এ্যাডভোকেট সুব্রত চৌধুরী ও বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী উপস্থিত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, রাতে উত্তরায় আ স ম আব্দুর রবের বাসায় কেন তারা মিলিত হয়েছেন তা পুলিশের পক্ষ থেকে জানতে চাওয়া হয়। তখন ওই নেতারা জানান, তারা ঈদ উপলক্ষে সেখানে উপস্থিত হয়েছেন। তখন পুলিশ তাদের সবাইকে সেখান থেকে চলে যেতে বলে।

রাত আটটার এই বৈঠক শেষ হয় এগারোটায়। একে একে বেরিয়ে যান অতিথিরা। পরে বিশিষ্টজনদের আসার বিষয়টি নিজেই নিশ্চিত করেন জাতীয় সমাজতান্ত্রিক দলের একাংশের সভাপতি।

চা চক্রের আয়োজনে রাজনৈতিক আলোচনা হলেও এ বিষয়ে বিস্তারিত বলেননি তিনি। তবে ওই বৈঠকে পুলিশের উপস্থিতির সমালোচনা করেন আ স ম আব্দুর রব।

Reneta

বাস ভবনের বাইরে উত্তরা পশ্চিম থানার সাব ইন্সপেক্টর দেলওয়ার অবস্থান করলেও বৈঠকে তাদের উপস্থিতি নিয়ে কোন মন্তব্য করেননি। তবে বিশিষ্টজনদের ছবি ছিল তার মোবাইলে। এরপর থানায় গেলে কর্তব্যরত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন তার কিছু জানা নেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আ স ম আব্দুর রব
শেয়ারTweetPin

সর্বশেষ

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬

মাইলস্টোন ট্র্যাজেডির ক্ষতিগ্রস্তদের পাশে থাকার ঘোষণা জোবাইদা রহমানের

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT