চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগ গণশত্রুতে পরিণত হয়েছে: ফখরুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৩ অপরাহ্ণ ২১, জানুয়ারি ২০১৯
রাজনীতি
A A

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৩০ ডিসেম্বর রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ভোট ডাকাতির মাধ্যমে আওয়ামী লীগ গণশত্রুতে পরিণত হয়েছে। আন্দোলনের মাধ্যমে এই গণশত্রুকে উৎখাত করতে হবে।

সোমবার দুপুরে লালমনিরহাটের রাজপুর ইউনিয়নের খলাইঘাট গ্রামে নির্বাচনের দিনে সংঘর্ষে নিহত বিএনপি নেতা তোজাম্মেল হকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।

ফখরুল আরো বলেন, অবিলম্বে ভোট ডাকাতির নির্বাচনের ফলাফল বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে। এজন্য আমাদের আন্দোলন চলবে।

‘‘আওয়ামী লীগকে আর দেশের জনগণ আর বিশ্বাস করে না। জনগণের মনের ভাষা মুখের ভাষা বোঝার ক্ষমতা নেই তাদের। ৩০ ডিসেম্বর ভোট ডাকাতির শোক ও ক্ষোভকে শক্তিতে পরিণত করে আন্দোলনের মাধ্যমে গণশত্রু আওয়ামী লীগকে সরিয়ে দিতে হবে।’’

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় ঐক্যফন্ট্র নেতা জেএসডির সভাপতি আ সম আব্দুর রব, কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, ঐক্যফ্রন্ট নেতা ডা জাফরুল্লাহ চৌধুরী।

আ স ম আব্দুর রব বলেন, গণতন্ত্রের জন্য আমরা লড়বো, মাঠ থেকে সরবো না।

Reneta

কাদের সিদ্দিকি আওয়ামী লীগকে বিশ্বের সেরা ভোট ডাকাত বলে বক্তব্য দেন প্রতিবাদ সভায়।

এর আগে তারা নিহত তোজাম্মেল হকের কবরে ফাতিহা পাঠ এবং তার এবং আহদের পরিবারের খোঁজ খবর নিয়ে অনুদান দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আ স ম আব্দুর রবআওয়ামী লীগএকাদশ জতীয় নির্বাচনভোট ডাকাতিসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT