চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীতে আনসার আল ইসলামের দুই সদস্য গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৫ অপরাহ্ণ ৩১, জুলাই ২০১৯
অপরাধ
A A
প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর সায়েদাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামে দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।

গ্রেপ্তাররা হলেন, মীর ইব্রাহিম (২৫) এবং হেমায়েত উদ্দীন (২২)। তারা চট্টগ্রামের বন্দর থানায় একটি সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা একটি মামলার পলাতক আসামি।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ২২ সেট ধর্মীয় উগ্রবাদী বই, মোবাইলে পিডিএফ বই, দ্য রিলিজ নামের একটি ছবির ডাবিং ও শূটিং চলাকালে তোলা ছবি এবং উগ্রবাদী ভিডিও উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বুধবার সন্ধ্যায় র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার এসপি মহিউদ্দীন ফারুকী চ্যানেল আই অনলাইনকে বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে সায়েদাবাদের হুজুর বাড়ি গেটের পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, সম্প্রতি আনসার আল ইসলাম তরুণ-তরুণীদের জঙ্গিবাদে উদ্বুদ্ধ করত দ্য রিলিজ নামে বিদেশী ভাষার একটি ছবি ব্যবহার করছে। দ্যা রিলিজের চুম্বকাংশ বাংলায় ডাবিং করে বা নতুন করে কণ্ঠ দিয়ে সেটি সোশ্যাল মিডিয়ার প্রচার করে উগ্রভাবাপন্ন তরুণ-তরুণীদের জঙ্গিবাদে ভেড়ানোই তাদের উদ্দেশ্য।

এ ঘটনায় গত ১০ জুলাই জান্নাতুল নাঈমা, সাইফা আক্তার তানজি ও আফজাল হোসেন নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল। এর দুই দিন পর লক্ষ্মীপুর থেকে আলেমা আক্তার স্বপ্না ওরফে উম্মে ইউসা ওরফে উম্মে ইয়াসিন নামে একজনকে গ্রেপ্তার করা হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আটক ২আনসার আল ইসলাম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মুনাফা কমে যাওয়ায় চ্যালেঞ্জের মুখে স্যামসাং

পরবর্তী

বিদেশি বিনিয়োগ বাড়াতে সংশোধন হচ্ছে ডিজিটাল কমার্স নীতিমালা

পরবর্তী
ফাইল ফটো

বিদেশি বিনিয়োগ বাড়াতে সংশোধন হচ্ছে ডিজিটাল কমার্স নীতিমালা

জার্মানিতে ৩৩ বছরের ক্যারিয়ার শেষ করলেন ড. গোলাম আবু জাকারিয়া

সর্বশেষ

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT