চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কেট, বাসস্ট্যান্ড, রেলস্টেশনে সক্রিয় অজ্ঞান পার্টি: টার্গেট করে সখ্যতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৪ অপরাহ্ণ ১৮, মে ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির ৬২ সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গতকাল শুক্রবার থেকে শনিবার পর্যন্ত  ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির ৬২ সদস্যকে আটক করা হয়।

এদের মধ্যে সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে ৩৮ জন, গোয়েন্দা পূর্ব বিভাগ ওয়ারীর জয় কালী মন্দির নামক এলাকা থেকে ৪ জন, গোয়েন্দা দক্ষিণ বিভাগ গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৭ জন, গোয়েন্দা উত্তর বিভাগ কুড়িল বিশ্বরোড বাসস্ট্যান্ড এলাকা থেকে ৮ জন ও গোয়েন্দা পশ্চিম বিভাগ উত্তরা এলাকা থেকে ৫ জন অজ্ঞান পার্টির সদস্যকে আটক করে।

Banglabid

এ সময় অজ্ঞান পার্টির সদস্যদের কাছ থেকে চেতনা নাশক ২০ পিচ ট্যাবলেট,  ৩০ পিচ এর নীল রংয়ের কৌটা, ঔষধ মিশ্রিত জুস, খেজুর, সাতটি চোরাই মোবাইলসেট ও একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়।

শনিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন করে বিষয়টি জানান মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম কমিশনার মাহবুবুর রহমান।

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি বলেন, ঈদুল ফিতরকে সামনে রেখে তারা ঢাকা শহরের বিভিন্ন মার্কেট, শপিং মল, বাসস্ট্যান্ড, সদরঘাট, রেলস্টেশন এলাকায় আগত ব্যক্তিদের টার্গেট করে সখ্যতা স্থাপন করে।

Reneta

এরপর তাদের অপর সদস্যরা ট্যাবলেট মিশ্রিত খাদ্যদ্রব্য খেতে আমন্ত্রণ জানায়। টার্গেট ব্যক্তি রাজি হলে, ট্যাবলেট মিশ্রিত সেই খাদ্যদ্রব্য তাকে খাওয়ানো হয়। খাদ্য গ্রহণের পর অচেতন হলে তার মূল্যবান জিনিসপত্র নিয়ে দ্রুত পালিয়ে যায়।

সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুবুর রহমান

এক্ষেত্রে খাদ্যদ্রব্য হিসেবে চা, কফি, জুস, ডাবের পানি, পান, ক্রিম জাতীয় বিস্কুট খাওয়ায় অজ্ঞান পার্টির সদস্যরা।

মাহবুবুর রহমান বলেন, এরা শুধু অজ্ঞান পার্টির সদস্য হিসেবে কাজ করে না। তারা ট্যাবলেট মিশ্রিত খাদ্য দ্রব্য টার্গেট করা ব্যক্তিদের খাওয়ায়। তাদের কাছে যা আছে সব নিয়ে নেয়। পরে ওই অচেতন ব্যক্তিকে তাদের নির্দিষ্ট জায়গায় নিয়ে যায়। ভিকটিমের মোবাইল ফোন দিয়েই তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে।

এক প্রশ্নের জবাবে মাহবুবুর রহমান বলেন: মামলার সাক্ষীর অভাবে অজ্ঞান পার্টির সদস্যরা খুব দ্রুত জামিন পায়। জামিনে বাইরে এসে আবারও প্রতারণার কাজে জড়িয়ে পড়ে। আমরা তাদের গ্রেপ্তার করি। তারা কারাগারে যায় আবার খুব দ্রুত মুক্তি পায়। প্রথমত ভিকটিম মামলা করতে আগ্রহী হয় না। আর মামলা হলেও পর্যাপ্ত সাক্ষীর অভাবে অজ্ঞান পার্টির সদস্যরা বারবার ছাড়া পেয়ে যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অজ্ঞান পার্টিগোয়েন্দা পুলিশ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মা হচ্ছেন প্রিয়াঙ্কা?

পরবর্তী

টাঙ্গাইলের বেইলী ব্রিজ দেবে যাওয়ায় যান চলাচল বন্ধ

পরবর্তী

টাঙ্গাইলের বেইলী ব্রিজ দেবে যাওয়ায় যান চলাচল বন্ধ

হাইকোর্টের নির্দেশনার পরও মানহীন প্যাকেটজাত খাদ্যপণ্য বাজারে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রাম্প যুদ্ধ বাড়ালে ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলা: ইরান

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে সহায়তা করলে বড় ধরনের খেসারত দিতে হবে: ট্রাম্প

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটের যে পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচন

আগস্ট ২০, ২০২৬

সরকারের প্রথম ১৮০ দিন: ক্রীড়াঙ্গণে সংস্কার ও তৃণমূলে নজর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ আজ

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT