চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে ৪৮ ঘণ্টার হরতাল চলছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৬ পূর্বাহ্ণ ০৭, মে ২০১৮
জনপদ, রাঙ্গামাটি
A A

রাঙ্গামাটি ও  খাগড়াছড়িতে ৪৮ ঘন্টার হরতাল কর্মসুচি পালন করছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ ও পার্বত্য নাগরিক পরিষদ।

রাঙ্গামাটির নানিয়ারচরে ৪ মে সন্ত্রাসী হামলায় নিহত বাঙালি গাড়িচালক সজিব হাওলাদারসহ ৫ জনের হত্যাকারীদের গ্রেপ্তার এবং ১৬ এপ্রিল মহালছড়ি থেকে অপহৃত তিন বাঙালিকে উদ্ধারের দাবিতে এ হরতালের ডাক দেওয়া হয়।

হরতালের প্রথম দিনে সকাল থেকে রাঙ্গামাটির শহরে অভ্যন্তরীন ও দূরপাল্লার সব ধরণের যান চলাচল বন্ধ রয়েছে। খোলা হয়নি দোকান পাট ও শিক্ষা প্রতিষ্ঠান। নৌপথে কোন লঞ্চ ছাড়েনি। বৈরী আবহাওয়ার মধ্যেও শহরের বিভিন্ন স্থানে পিকেটিং করছে হরতালকারীরা।

সহিংসতা এড়াতে ও আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

অন্যদিকে,  পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের একাংশের ডাকে ৭২ ঘণ্টার হরতাল প্রত্যাহার হলেও বাক্সমালী ছাত্র পরিষদ অপর একটি অংশের ডাকে খাগড়াছড়িতে সকাল থেকে ৪৮ ঘণ্টার হরতাল চলছে।দূরপাল্লার যানবাহন ছেড়ে যায়নি। শহরেও গাড়ি চলাচল করছেনা। অধিকাংশ দোকানপাট খোলেনি।

Reneta

হঠাৎ হরতালের কারণে দূরপাল্লার যাত্রীরা ভোগান্তিতে পড়েন। হরতাল সমর্থকরা সকালে জেলা সদরের কলেজ রোড এলাকায় একটি ট্রাক ও মাহেন্দ্র গাড়ি ভাংচুর করে। 

পুলিশ জানিয়েছে, গতকাল বাঙালি সংগঠনের পক্ষ থেকে হরতাল প্রত্যাহারের ঘোষণার পর পুনরায় বিভ্রান্তির কারণে গাড়ি চলাচল কম করছে। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে।

মাইক্রোবাস চালক মো: সজিব হত্যাকারীদের গ্রেপ্তার এবং অপহৃত তিন বাঙালিদের উদ্ধারের দাবিতে পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ এই হরতালের ডাক দিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড নিউজশক্তিমান চাকমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনী সীমান্তে নারী-শিশুসহ ৪ জনকে পুশ ইনের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT