জনপদ

রাঙ্গামাটিতে হোম কোয়ারেন্টাইনে থাকা ৯০ জনকে ছাড়পত্র

এখনও হোম কোয়ারেন্টাইনে আছেন ৯২ জন

রাঙ্গামাটিতে হোম কোয়ারেন্টাইনে থাকা ৯০ জনকে ছাড়পত্র প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

রাঙ্গামাটির একটি সরকারি ভবন যেখানে হোম কোয়ারেন্টাইনে থাকা ৯০ জনকে ছাড়পত্র দেওয়া হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় রাঙ্গামাটি জেলায় ১ জনকে হোম কোয়ারেন্টাইন নেয়া হয়েছে। বুধবার সকাল ৮টা পর্যন্ত রাঙ্গামাটি জেলায় মোট ১৮২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

এর মধ্যে হোম কোয়ারেন্টাইনে থাকা ৯০ জনকে ছাড়পত্র দিয়েছে রাঙ্গামাটি জেলা স্বাস্থ্য বিভাগ। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৯২ জন।

জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

রাঙ্গামাটির সিভিল সার্জন ডা. বিপাশ খীসা জানিয়েছেন: রাঙ্গামাটির সার্বিক পরিস্থিতি ভালো আছে। ১ জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। আশা করছি সামাজিক দূরত্ব নিশ্চিত করা গেলে সংক্রমণ কোনভাবেই ছড়িয়ে যাবে না।

অন্যদিকে হোম কোয়ারেন্টাইনে থাকা লোকজনকে নিরাপদ আশ্রয়ে রাখতে কাজ করছে রাঙ্গামাটি জেলা প্রশাসনের মোবাইল টিম ও সেনাবাহিনী ও পুলিশ।

এছাড়া পুরো রাঙ্গামাটি জুড়ে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে কঠোর নজরদারী। শহরে দিন রাত প্রশাসনের মোবাইল টিম চালাচ্ছে অভিযান।

বিষয়:করোনাভাইরাস রাঙ্গামাটি হোম কোয়ারেন্টাইন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…