কৃষি

রাঙ্গামাটিতে ফুলঝাড়– বিক্রি করে স্বাবলম্বী হচ্ছেন কৃষকরা

রাঙ্গামাটিতে ফুলঝাড়– বিক্রি করে স্বাবলম্বী হচ্ছেন কৃষকরা

পাহাড়ে প্রাকৃতিকভাবে উৎপাদিত ফুলঝাড়ু– বিক্রি করে অর্থ উপার্জন করে স্বাবলম্বী হয়ে উঠছেন রাঙ্গামাটির প্রান্তিক কৃষকরা। উৎপাদিত ফুল থেকে ঝাড়ু– তৈরি করে সারাদেশের বাজারে পাঠাচ্ছেন তারা।

পাহাড়ে প্রাকৃতিকভাবে উৎপাদিত ঝাড়ু– ফুলের ১০-১২টি শলা দিয়ে এক একটি গুচ্ছ তৈরি করে কৃষকরা বাজারে ৫ থেকে ৬ টাকায় বিক্রি করেন। কৃষকের কাছ থেকে এসব ফুলের ঝাড়ু– কিনে পাইকাররা বাজারে বিক্রি করেন ২৫-৩০ টাকায়।

রাঙ্গামাটির স্থানীয় কৃষকরা বলেন, ফুল ঝাড়ু বিক্রি করে তারা অনেক লাভবান হচ্ছেন। প্রাকৃতিকভাবে উৎপাদিত ফুল ঝাড়– এখন সারাদেশের বাজারে যাচ্ছে।

রাঙ্গামাটির পার্বত্য চট্টগ্রামের উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা তওহিদুল ইসলাম বলেন,‘ প্রতি বছর ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে এই উড়ো ফুলগুলো সংগ্রহ করা হয়। এই এলাকার উড়োফুলগুলো সারা দেশের সারা বছরের ফুল ঝাড়ুর চাহিদা পূরণ করে থাকে।

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা, সাজেক, লংগদ্যু এবং খাগড়াছড়ির দীঘিনালায় ফুল ঝাড়– বেশি উৎপন্ন হয়।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…