রাঙ্গামাটিতে অস্ত্রসহ ইউপিডিএফ সদস্য আটক

রাঙ্গামাটিতে অস্ত্রসহ ইউপিডিএফ সদস্য আটক, পুলিশি অভিযানের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ
রাঙ্গামাটির খারিকক্ষ্যংয়ে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ ইউপিডিএফের (প্রসিদ বিকাশ গ্রুপ) এক সদস্যকে আটক করা হয়েছে।
শুক্রবার ভোররাতে রাঙ্গামাটির নানিয়ারচর জোনের অধীনে খারিকক্ষ্যং এলাকার গুইছড়িতে সেনাবাহিনী অভিযান চালিয়ে অস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদিসহ প্রশান্ত তঞ্চঙ্গ্যা (৫২) নামে ওই ইউপিডিএফ সদস্যকে তার বাসা থেকে আটক করে সেনাবাহিনী।
এসময় প্রশান্ত তঞ্চঙ্গ্যার বাসা থেকে ১টি পিস্তল,২ টি এম্যুনেশন, ১ টি ওয়াকিটকি সেট, ২ টি চাদার রসিদ বই,৪ টি নোটবুক,জাতীয় পরিচয়পত্রের কপি,করোনা ভ্যাকসিন কার্ডের কপি,১টি স্মার্ট ফোন,১টি বাটন ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে খারিকক্ষ্যং এলাকা তাকে রাঙ্গামাটি সদর থানার উদ্দেশ্য পাঠানো হয়েছে বলে নিরাপত্তা বাহিনীর কাছে জানিয়েছেন তিনি।
এ বিষয়ে রাঙ্গামাটি রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কবির হোসেন জানান, শুক্রবার ভোর রাতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে। আটককৃত প্রশান্ত তঞ্চঙ্গ্যার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।






