স্পোর্টস

রাগে ফুঁসছেন গেইল

রাগে ফুঁসছেন গেইল

অস্ট্রেলিয়ার নারী সাংবাদিককে অশালীন প্রস্তাব দিয়ে ১০ হাজার ডলার জরিমানা। যার সাথে ঝামেলা সেই মেলানি ম্যাকলফলিনের কাছে ক্ষমা চেয়ে সবকিছু ঠিকঠাক করে নিয়েছেন।

কিন্তু নতুন আরো অনেক অভিযোগ উঠছে গেইলের বিরুদ্ধে। আর এতেই ফুঁসে উঠেছেন গেইল। অস্ট্রেলিয়ার গণমাধ্যম ফেয়ারফ্যাক্স মিডিয়ার বিরুদ্ধে মামলার হুমকি দিয়েছেন ক্যারিবীয় তারকা।

ম্যাকলফলিন কাণ্ডের পর গেইলের বিরুদ্ধে আরো গুরুতর অভিযোগ তুলেছিলেন অস্ট্রেলিয়ার আরেক নারী। গত বছর বিশ্বকাপের সময় ওয়েস্ট ইন্ডিজ দলের সঙ্গে কাজ করতে গিয়ে তাকে নাকি পড়তে হয়েছিল ভীষণ বিব্রতকর অবস্থার মধ্যে। ওই নারীর অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রচার করে ফেয়ারফ্যাক্স।

তবে এ অভিযোগ অস্বীকার করে এ ধরনের খবর প্রকাশ করার জন্য ফেয়ারফ্যাক্স মিডিয়ার বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছেন তিনি।

গেইলের ম্যানেজার সিমন আউতেরি এক বিবৃতিতে বলেছেন, ‘গত বছর বিশ্বকাপের সময় যে ঘটনা নিয়ে অভিযোগ উঠেছিল, সে রকম কিছুই ঘটেনি বলে বারবার বলেছেন গেইল। কিন্তু তার পরও ফেয়ারফ্যাক্স মিডিয়া এ ধরনের মিথ্যা ও কল্পিত অভিযোগের খবর প্রকাশ করেই যাচ্ছে, যেগুলো বিশ্বজুড়ে অনেক জায়গায় পুনঃপ্রকাশিত হচ্ছে। ফলে এখন গেইল ফেয়ারফ্যাক্স মিডিয়ার বিরুদ্ধে আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। এরই মধ্যে তিনি যোগাযোগ করেছেন অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় আইনজীবী মার্ক ও’ব্রায়েনের সঙ্গে।’

বিষয়:ক্রিস গেইল বিগব্যাশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…