চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাকসু নির্বাচন: ছাত্র হলগুলোতে অনুকূল পরিবেশ নেই!

সুব্রত গাইনসুব্রত গাইন
১০:০২ অপরাহ্ণ ০৪, জুলাই ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে সকল ছাত্র সংগঠনের সহাবস্থানের দাবি জানিয়েছেন আবাসিক হলগুলোর প্রাধ্যক্ষগণ। তারা দাবি করেন, ছাত্রীদের হলে কিছুটা নির্বাচনের পরিবেশ থাকলেও ছাত্র হলগুলোতে অনুকূল পরিবেশ নেই।

বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী প্রক্টর দপ্তরে অনুষ্ঠিত সংলাপে তারা এ দাবি জানান।

সংলাপে হল প্রাধ্যক্ষরা জানিয়েছেন, ছাত্রী হলে কিছুটা নির্বাচনের পরিবেশ থাকলেও ছাত্রদের হলে নির্বাচনের অনুকূল পরিবেশ নেই। তাছাড়া হলে রাজনৈতিক সহাবস্থান জরুরি। সহাবস্থান নিশ্চিত করে নির্বাচনের পরিবেশ পর্যবেক্ষণ করতে হবে। রাকসু নির্বাচন যেহেতু শিক্ষার্থীদের ব্যানারে অনুষ্ঠিত হবে সেহেতু শুধু আবাসিক শিক্ষার্থীদের পরামর্শ নিলে হবে না। অনাবাসিক শিক্ষার্থীদেরও পরামর্শ নিতে হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক সাবিনা সুলতানা বলেন, রাকসু নির্বাচনের জন্য হলে যে পরিবেশটা দরকার তা আছে কিনা সেটা আগে আমাদেরকে নিশ্চিত করতে হবে। প্রাধ্যক্ষ পরিষদের সদস্যরা সংলাপ কমিটিকে মতামত দিয়েছেন, প্রতিটি হলে নির্বাচন দেয়ার মতো অনুকূল পরিবেশ নেই। সেই পরিবেশটা তৈরি করতে হবে। এ পরিবেশ তৈরি হওয়ার পরই নির্বাচন দিতে পারব।

রাকসু সংলাপ কমিটির আহ্বায়ক ও প্রক্টর প্রফেসর লুৎফর রহমান বলেন, হল প্রাধ্যক্ষরা নির্বাচনের পরিবেশ তৈরিতে বেশকিছু পরামর্শ দিয়েছেন। সেগুলো আমলে নিয়ে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্য কাজ করবে সংলাপ কমিটি।

এসময় রাকসুর কোষাধ্যক্ষ অধ্যাপক মীর ইবনে ওয়াহেদ, সংলাপ কমিটির সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের প্রাধ্যক্ষ উপস্থিত ছিলেন।

Reneta

গত ২০ জানুয়ারি প্রক্টর অধ্যাপক লুৎফর রহমানকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট রাকসু নির্বাচন সংলাপ কমিটি গঠন করে উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। কমিটি বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর কাছ থেকে গঠনতন্ত্র সংগ্রহ করে সংলাপ শেষ করেছে। সংলাপে সকল ছাত্র সংগঠনই সহাবস্থানের দাবি জানিয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাকসু নির্বাচনরাবি
শেয়ারTweetPin

সর্বশেষ

শাস্তি পাননি মেসি, বলোগানের লাল কার্ড সঠিক?

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভিসা প্রক্রিয়া সহজ এবং দ্রুত করতে ভিসা নীতি সংশোধনের উদ্যোগ

জুলাই ২, ২০২৬

মেসির জন্মদিনে চিঠি লিখে আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাচ্ছে ৮ বছরের লিতভি

জুলাই ২, ২০২৬

জেদ্দায় এইচএসসি পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬

এআই শিল্পের কিছু অংশ একেবারেই পাগলামি: প্যালান্টির সিইও

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT