রাইসুল তমালের ‘বাসায় কি মানবে?’
এবার রাইসুল তমালের সুপার রোমান্টিক কমেডি নাটক

রাইসুল তমালের ‘বাসায় কি মানবে?’ পোস্টের জন্য উপযুক্ত ছবি, যেখানে তিনজন মানুষ আনন্দে ব্যস্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ
গেল বছর ভালোবাসা দিবসের নাটকে রাজনীতি, প্রেম ও বিরহের আখ্যান দেখিয়েছিলেন নির্মাতা রাইসুল তমাল। সেসময় বেশ প্রশংসিতও হয় তার ‘আদা সুমুদ্দুর’। তবে এবছর ভালোবাসা দিবসে তিনি নিয়ে আসছেন পারিবারিক আবহে নির্মিত মজার নাটক ‘বাসায় কি মানবে?’।
অনামিকা মন্ডলের লেখা নতুন এই নাটক নিয়ে চ্যানেল আই অনলাইনকে নির্মাতা বলেন, ‘বাসায় কি মানবে?’ মূলত ভালোবাসা দিবসকে কেন্দ্র করে মজার একটি নাটক। এটাকে রোমান্টিক কমেডি নাটকও বলা যেতে পারে। তবে নাটকটি পুরোপুরি ফ্যামিলি ড্রামা।
নাটকে জোভান ও তাসনিয়া ফারিণ জুটি ছাড়াও অভিনয় করেছেন শামীমা নাজনিন, ফখরুল বাসার মাসুম, তন্নি আশরাফ, শাফিজ মামুন ও শর্মি শারমিন প্রমুখ।






