চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রসিক নির্বাচন: বিএনপি প্রার্থীর ফলাফল প্রত্যাখান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১২ অপরাহ্ণ ২১, ডিসেম্বর ২০১৭
রাজনীতি
A A

রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনের ফলাফল প্রত্যাখান করেছেন বিএনপি প্রার্থী কাওসার জামান বাবলা। বৃহস্পতিবার রাতে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এমনটি জানান।

এর আগে বিএনপির প্রার্থী বলেছিলেন: ভোটে হেরে গেলেও গণতন্ত্রের স্বার্থে তিনি নির্বাচন বয়কট করবেন না। এছাড়া সকালে ভোট দিয়ে বেরিয়ে তিনি নিজের প্রতিক্রিয়ায় জানিয়েছিলেন, এখনও পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। শেষ পর্যন্ত এ অবস্থা বজায় থাকবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

তবে ভোট গ্রহণ শেষে গণনা শুরুর পর নির্বাচনে সরকারের বিরুদ্ধে সূক্ষ্ম কারচুপির অভিযোগ আনে বিএনপি। বিএনপির এমন অভিযোগ অস্বীকার করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেন, রংপুর সিটি নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ প্রথম থেকেই ছিল শান্তিপূর্ণ।

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের সর্বশেষ প্রাপ্ত ফলাফলে এগিয়ে রয়েছেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। দ্বিতীয় অবস্থানে রয়েছেন আওয়ামী লীগ প্রার্থী সরফুদ্দীন আহমেদ ঝন্টু।

১৯৩াট কেন্দ্রের মধ্যে ৯৫ কেন্দ্রে জাতীয় পার্টি পেয়েছে ৯৬ হাজার ৯শ’ ৪০, আওয়ামী লীগ ৩২ হাজার ৩শ’ ৯৩ এবং বিএনপি পেয়েছে ১৬ হাজার ৬শ’ ৬০ ভোট।

এর আগে সকাল ৮টা থেকে কঠোর নিরাপত্তার মধ্যে ভোটগ্রহণ শুরু হয়। ভোট শেষ হয় বিকাল ৪টায়। প্রথমবারের মতো রংপুর সিটিতে দলীয় প্রতীকে অনুষ্ঠিত হওয়া নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৯৩ হাজার ৯৯৪। নগরীর ৩৩টি ওয়ার্ডের ১৯৩টি কেন্দ্রে ভোটাররা ভোট দেন।

Reneta

ভোটারদের নির্বিঘ্নে ভোট দিতে প্রতিটি কেন্দ্রে পুলিশ, আনসার ও আমর্ড পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন। এছাড়াও বিজিবি ও র‌্যাবের স্ট্রাইকিং ফোর্স নির্বাচনী মাঠে কাজ করছে।

প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ, বিরোধীদল জাতীয় পার্টি, বিএনপিসহ এ নির্বাচনে মেয়র প্রার্থী ৭ জন। ২১১ জন সাধারণ কাউন্সিলর ও ৬৫ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রংপুর সিটি কর্পোরেশন
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT