হামলাকারীদের গ্রেফতার, ক্যাম্পাসে স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনসহ ৫ দফা দাবিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন ইন্টার্ন ডাক্তাররা।
দাবি আদায়ে মানববন্ধন ও সমাবেশ করে হাসপাতাল পরিচালক কাছে স্মারকলিপি দিয়েছেন তারা।
দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইন্টার্ন ডক্টর এসোসিয়েশন। অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চরম দুর্ভোগে পড়েছেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা।
হাসপাতালটির পরিচালক আ স ম বরকতুল্লাহ জানান, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) চিকিৎসকনেতা, মেডিকেল কলেজের অধ্যক্ষসহ অন্য চিকিৎসকদের সঙ্গে বৈঠক করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।





