রাজধানীর রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আসামি মুফতি শফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান, মুফতি শফিকুল ইসলামকে কিশোরগঞ্জের ভৈরব থেকে গ্রেপ্তার করা হয়েছে।







