চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রমজান নাকি রামাদান

শান্তা তাওহিদা শান্তা তাওহিদা
৯:২৫ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০২০
মতামত
A A

বাঙালিসহ ভারতীয় উপমহাদেশের মুসলিমরা প্রায় আবহমানকাল থেকেই রোজার মাসকে ‘রমজান’ বলে এসেছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও শুভেচ্ছা বার্তায় ‘রামাদান’ বলার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে!

রমজান না রামাদান কোনটি সঠিক তা বলতে গেলে এ আলোচনা কেবল বাংলাদেশের বাংলায় সীমাবদ্ধ রাখা রাখা যাবে না। ভারতীয়_উপমহাদেশের মুসলিম সম্প্রদায়ের অন্যান্য ভাষা প্রসঙ্গ এখানে আলোচনায় আসবে!

রমজান শব্দটির অর্থগত দিক নিয়ে কোন বিতর্ক নেই। তাই এই আলোচনা কেবল শব্দ ও উচ্চারণে সীমাবদ্ধ রাখছি!

Banglabid

ভারতীয় উপমহাদেশে ইসলামের মূল স্রোত যখন প্রথম আসে, তখন তা পারস্য ভাবধারায় প্রভাবিত ছিল! ফার্সিতে যেহেতু শব্দটা রমজান – যেখানে /জ/ য়ের উচ্চারণটা /Z/ র মতো! রমজান বা রামাদান আরবিতে : رمضان‎‎ রামাদ্বান্ (সূরা বাকারা: ১৮৫) উল্লেখ করা আছে ‌; ফার্সিতে যা : رمضان র‍্যাম্‌জ্‌ন‌ ! বাংলায় /Z/ উচ্চারণটা নেই বলে বাঙালি মুসলিম রমজান উচ্চারণ করত।

কিন্তু গত এক-দেড়শো বছর ধরেই উপমহাদেশের ইসলামে আরবিকরণের একটা প্রক্রিয়া শুরু হয়েছে। আরবিতে /জ/উচ্চারণটা নেই, তার জায়গায় /ধ/ আর /Z/ র মাঝামাঝি উচ্চারণ করা হত- আর সেটা অনুসরণ করে ইদানীং রামাদান বলা হয়।

#ভারত ও পাকিস্তানের উর্দু ভাষী মুসলিমরা রামাদানের বদলে ‘রমজান’ বলা উচিত এটা আবার কারো কারো যুক্তি! কারণ উর্দুতে মূল শব্দটা রমজান। কিছুতেই রামাদান নয়।

Reneta

তাহলে রমজান না কি রামাদান – মুসলিমদের জন্য কোনটা সঠিক/ বেশি সঠিক?

কেউ কেউ মত দিয়েছেন, কোরানে তো রামাদান-ই বলা আছে, কাজেই ওটাই ঠিক মানতে হয়। সাধারণত ইসলামে শিক্ষিত লোকজন রামাদানই বলেন! তবে রমজান না বলে রামাদান বলাটা ক্রমবর্ধমান আরবি প্রভাবের চেয়ে বরং একটা ‘শুদ্ধিকরণের প্রবণতা’! আসলে আরবি ভাষায় /জ/ শব্দটাই নেই – ওই জায়গায় তারা যেটা বলে সেটা অনেকটা /ধ/ এর কাছাকাছি!

বাঙালিরা যেভাবে রমজান বলে সেখানে /জ/ য়ের উচ্চারণ হওয়া উচিত /Z/ র মতো, যে কারণে অনেকে আবার রমযান লেখেন। তবে শুদ্ধ আরবিতে বলতে গেলে ‘রামাধান’-ই বলা উচিত, কারণ ওটাই সবচেয়ে কাছাকাছি উচ্চারণ!

আরেকটি মত হল- আরবিতে সোয়াদ এর /দ/- /দ/ উচ্চারণ নয় আবার /য/ এরও নয়, মাঝামাঝি একটি উচ্চারণ রয়েছে! বিতর্কিত উচ্চারণের উদাহরণ দেই- দোয়ল্লিন ও যোয়াল্লিন দুটিই উচ্চারণ ( /দ/ /য/ নরম করে উচ্চারণ) করা হয়, যা বাংলায় মাঝামাঝি উচ্চারণ!

অনুরূপ রমযান এর আরবি /দ/ নরম করে /দ/ ও /য/ এর মাঝামাঝি উচ্চারণ হয়!

গন্ডগোলের আরো একটা জায়গা আছে- ইংরেজিতে Ramadan শব্দটা লেখা হলেও বাংলায় ‘রামাদান’ শুদ্ধ নয়। কারণ আরবিতে /আ/ র কোনও বালাই নেই, যারা রামাদান লিখছে তারা ইংরেজি বানান অনুসরণ করে লিখলে সেটা সঠিক হয় না!

তবে বিদেশি উৎস ভাষার উচ্চারণের বাইরে সাধারণ মানুষের একটা নিজস্ব ভাষা মুখে মুখে তৈরি হয়ে যায়, তাতে যে ভাষার ব্যাকরণগত শুদ্ধতা সব সময় থাকে তা নয়। বাংলা ভাষার পরিভাষা তৈরিতে রমযান/রমজান শব্দটাও সেভাবেই সাধারণের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে!

উচ্চারণের দিক থেকে বাংলায় রমযান ও রমজান এক হলেও বানানে গিয়ে আবার /জ/ ও /য/ দুটি হরফ দিয়েই লেখার চল আছে! তবে সম্ভবত রমজান /জ/ দিয়ে লেখার চলটা জাতীয় কবি কাজী নজরুলের “রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ” থেকে বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে! এই গানের /ঈদ/ /ই/ দিয়ে হবে নাকি /ঈ/ হবে তা আপাতত বাদ রাখলাম!

সুতারাং রমজান, রমযান, রামাদান, রামাধান কোনটিই ভুল নয়!

আপনাকে আমাদের প্রিয় বাংলা ভাষায় মাহে রমজানের শুভেচ্ছা! সৃষ্টিকর্তা নিশ্চয়ই তার বান্দার ভাষা বুঝেন!

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশভারতরমজানরোজা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘১০ টাকার সদাই’ কিংবা নজিমুদ্দিনের ভিক্ষার টাকা

পরবর্তী

করোনাভাইরাস: চীন-ইউরোপের চেয়ে ভালো, ভারত-যুক্তরাষ্ট্রের চেয়ে খারাপ

পরবর্তী

করোনাভাইরাস: চীন-ইউরোপের চেয়ে ভালো, ভারত-যুক্তরাষ্ট্রের চেয়ে খারাপ

করোনা আক্রান্ত ব্যক্তি নামাজে ইমামতি করায় ২ গ্রাম লকডাউন

সর্বশেষ

জিততে এসেছি, দেখা যাক কী হয়: শরিফুল

আগস্ট ১৯, ২০২৬
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপ্নন, ছবি: সংগৃহীত।

বাংলাদেশের গণমাধ্যম আগের যেকোনো সময়ের চেয়ে স্বাধীন: তথ্যমন্ত্রী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতার হোটেলে আগুন: বিশেষ তদন্ত দল গঠন

আগস্ট ১৯, ২০২৬
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদ, ছবি: সংগৃহীত।

হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT