চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রবীন্দ্র সংগীত দিয়ে আমার গানের তালিম শুরু: সিঁথি সাহা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৩ অপরাহ্ণ ০৭, মে ২০১৯
বিনোদন
A A

আধুনিক গান, লোকসংগীত ও চলচ্চিত্রের গান গেয়ে পরিচিতি পাওয়া কণ্ঠশিল্পী সিঁথি সাহা। শখের বশে গায়িকা বনে যাননি। শৈশব থেকে তিনি গানকে লালন করেছেন। ছোটবেলা থেকে গানের সঙ্গে ছিল তার মিতালি, নিয়মিত চর্চা করতেন। শৈশবে সিঁথি যখন গান শিখেছিলেন, তখন প্রথম গান শুরু করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের গান দিয়ে।

রবীন্দ্র সংগীতের মাধ্যমে তার হাতে এসেছি বিভিন্ন সম্মাননা। ধ্রুব মিউজিকের ব্যানারে এই শিল্পীর নতুন রবীন্দ্র সংগীত ‘দুজনে দেখা হলো’ প্রকাশ হয়েছে রবিবার সন্ধ্যায়। নতুন করে গানটির সংগীতায়োজন করেছেন অমিত চ্যাটার্জি।

চ্যানেল আই অনলাইনকে সিঁথি সাহা বলেন, ছোটবেলায় আমার মূল শিকড় ছিল রবীন্দ্রনাথের গান। পেশাদার গায়িকা হওয়ার পর রবীন্দ্র সংগীত থেকে কিছুটা দূরে সরে গিয়েছি। এরপর আধুনিক বা সিনেমার গান বেশি করা হচ্ছে। আগে থেকেই আমার গলায় সবাই রবীন্দ্রনাথের গান শুনতে পছন্দ করতেন। এজন্য নতুন এই রবীন্দ্র সংগীত নিয়ে ইতিবাচক ফিডব্যাক পাচ্ছি।


তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের গান আমার খুব পছন্দ। নিজের কাছে রোমান্টিক গান করতেও ভালো লাগে। আমি মনে করি, এটা আমার কণ্ঠের সঙ্গেও যায়। মূলত ভালো লাগা থেকে ‘দুজনের দেখা হলো’ গানটি বেছে নিয়েছি।

সিঁথি সাহার কণ্ঠে এবারের রবীন্দ্র সংগীতটি নতুন মোড়কে পাওয়া গেল। তিনি বললেন, মিউজিকের আয়োজন একটু অন্যরকম করেছি। রবীন্দ্র সংগীত গাইতে গেলে স্বরলিপি ঠিক রাখতে হয়। আমি শৈশব থেকে বিভিন্ন গুণী মানুষদের কাছ থেকে রবীন্দ্র সংগীতের তালিম নিয়েছি, চর্চা করেছি তাই স্বরলিপি থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই।

‘জীবনে প্রথম রবীন্দ্রনাথের গান শিখেছি। এটা কোনো ইনটেনশনালি ছিল না। বড় হয়ে রবীন্দ্র সংগীত শিল্পী হবো এমন কোনো ইচ্ছে তখন ছিল না। আমার মায়ের কাছ থেকে রবীন্দ্রনাথের গান ‘আজ ধানের ক্ষেত্রে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা’ শিখেছিলাম। আমি কুষ্টিয়ার মেয়ে। ছোট থেকে স্কুলে পড়া পর্যন্ত নিয়মিত লালনগীতি করতাম। এরপর যখন একটু একটু বুঝতে শিখলাম তারপর রবীন্দ্রনাথের গানের প্রতি ডিভোটেড হতে থাকি। গুরুজি অশোক সাহার কাছ থেকে তালিম নেয়া শুরু করেছিলাম।’

Reneta

নতুন গান প্রসঙ্গে সিঁথি সাহা বলেন, গানটির স্বরলিপি ঠিক রেখে মিউজিকের গঠন কিছুটা পরিবর্তন করে মডার্ন করে গেয়েছি। এই শিল্পী মনে করেন, নতুন জেনারেশন যারা রবীন্দ্রনাথের গান থেকে দূরে তারা এটা শুনলেই পছন্দ করবেন।

‘দুজনে দেখা হলো’ গানটি চমৎকার ভিডিও নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। সিঁথি বলেন, ভিডিওতে শাড়িতে দেখা গেছে আমাকে। কিন্তু তার মধ্যেও একটা ওয়েস্টার্ন ব্যাপার রয়েছে। এছাড়া বাকি সবকিছু ব্লেন্ড করে নির্মাণ করা হয়েছে।

যুগের সঙ্গে তাল মিলিয়ে যেভাবে রবীন্দ্র সংগীতটি উপস্থাপন করা যায়, ইয়াং জেনারেশনের পছন্দ হবে সেই চেষ্টা করেছেন সিঁথি সাহা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চ্যানেল আইরবীন্দ্র সংগীতরবীন্দ্রনাথসংগীতসিঁথি সাহা
শেয়ারTweetPin

সর্বশেষ

কেন মেলানিয়াসহ মেঝেতে বসে পড়েছিলেন ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ২৭, ২০২৬

ঘরের উপর গাছ পড়ে মা ও দুই মেয়ে নিহত

এপ্রিল ২৭, ২০২৬

জুলাইয়ে ভিয়েতনামে কৃষি যন্ত্রপাতির আন্তর্জাতিক প্রদর্শনী

এপ্রিল ২৭, ২০২৬

কোদাল হাতে শার্শায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এপ্রিল ২৭, ২০২৬

চট্টগ্রামে বৃষ্টির পূর্বাভাস, বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ নিয়ে শঙ্কা

এপ্রিল ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT