চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রবীন্দ্র ভবন পরিদর্শন করে প্রধানমন্ত্রী যা বললেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১২ অপরাহ্ণ ২৫, মে ২০১৮
বাংলাদেশ
A A

দুই দিনের সফরে ভারতে গিয়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ‘রবীন্দ্র ভবন’ দেখে মুগ্ধ ও বিমোহিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজের এই মুগ্ধতার কথা প্রধানমন্ত্রী লিখেছেন সেখানকার পরিদর্শন বইয়ে।

তিনি লিখেছেন: “বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য ‘রবীন্দ্র ভবন’-এ কবিগুরুর রচিত পাণ্ডুলিপি, পত্রাবলী এবং চিত্রকর্মের এক সুবিশাল ভাণ্ডার পরিদর্শন করতে পেরে অত্যন্ত আনন্দিত বোধ করছি। এ ভবনের সংগ্রহসমূহ আমাকে মুগ্ধ করেছে এবং সংরক্ষণের লক্ষ্যে বিশ্বভারতী কর্তৃপক্ষের গৃহীত উদ্যোগসমূহ বাংলা তথা বিশ্ব সাহিত্যের অমূল্য অবদান রক্ষায় প্রশংসার দাবিদার।

এছাড়া এখানে অবস্থিত রবীন্দ্র স্পর্শধন্য উত্তরায়ণ কমপ্লেক্স এর যথাযথ সংরক্ষণও আমাকে বিমোহিত করেছে। আশা করি ভবিষ্যতেও কবিগুরুর স্মৃতিসমূহ সংরক্ষণে বিশ্বভারতী কর্তৃপক্ষ একই রকম তৎপরতা বজায় রাখবেন যাতে বিশ্ববাসী কবিগুরুর সৃষ্টিকর্ম সম্পর্কে অধিকতর জ্ঞান আহরণ করতে পারবেন। আমি রবীন্দ্রভবনের স্থায়ীত্ব ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।”

Banglabid

শেখ হাসিনা প্রথম বিদেশি কোনো প্রধানমন্ত্রী যিনি রবীন্দ্র ভবনে কবিগুরুর ঘরে পা দিয়েছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ২ দিনের ভারত সফরে শুক্রবার কলকাতা যান শেখ হাসিনা। বিকেলে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যৌথভাবে নবনির্মিত বাংলাদেশ ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় একমঞ্চে উপস্থিত ছিলেন পশ্চিবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বাংলাদেশ ভবনের উদ্বোধন শেষে নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন শেখ হাসিনা। বিকেলে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পরিদর্শনে যান। সন্ধ্যায় হোটেল তাজ বেঙ্গলে কলকাতার ব্যবসায়ী নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

Reneta

শনিবার সকালে আসানসোলে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে যোগ দেবেন শেখ হাসিনা। সেখানে তাকে সম্মানসূচক ডি-লিট ডিগ্রি দেওয়া হবে।

কলকতায় ফিরে বিকালে নেতাজী জাদুঘর পরিদর্শন করার পর শনিবার রাতেই প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নরেন্দ্র মোদীপ্রধানমন্ত্রী শেখ হাসিনাবিশ্বভারতী বিশ্ববিদ্যালয়লিড নিউজ
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

ভিন গ্রহের দল, টোটাল ফুটবল আর ক্রুইফ-আক্ষেপ

পরবর্তী

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে মির্জা ফখরুলের প্রশ্ন

পরবর্তী
মির্জা ফখরুল

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে মির্জা ফখরুলের প্রশ্ন

কল্পবিজ্ঞানের মহাকাশযান সদৃশ স্টেডিয়াম

সর্বশেষ

ছবি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ব্যালেন্স শিটে যা লেখা থাকে না: বেঈমানের দেশে বিশ্বাসের দাম কত?

আগস্ট ২১, ২০২৬

‘তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো’

আগস্ট ২১, ২০২৬
ছবি: বঙ্গভবন (ফাইল ছবি)।

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ দিনেও নিখোঁজ মাদ্রাসাছাত্রের সন্ধান মেলেনি

আগস্ট ২১, ২০২৬

স্টার্ক-কামিন্সদের পেস আক্রমণকে যে কারণে ইতিবাচক বলছেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT