বিনোদন

রবিবার মোদির মঞ্চে দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে?

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী মঞ্চে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মিঠুন চক্রবর্তী একটি অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত হয়ে বক্তৃতা দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

তৃণমূলের প্রাক্তন রাজ্যসভা সাংসদ, বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তীকে রবিবার, ৭ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মঞ্চে দেখা যেতে পারে। প্রশ্ন উঠছে, রাজনৈতিক সভায় এসে কি বিজেপিতে যোগদান করবেন অভিনেতা?

বিজেপির সূত্রে জানা গেছে, দুপুর দুটো নাগাদ ব্রিগেড মঞ্চে এসে পৌঁছাবেন নরেন্দ্র মোদি। তার কিছুটা আগেই মঞ্চে ওঠার কথা মিঠুন চক্রবর্তীর। মঞ্চে থাকবেন পুরো সময়টাই।

বিধানসভা ভোটে মিঠুন বিজেপির হয়ে প্রচার করবেন কি না, অথবা তিনি প্রার্থী হবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। কিন্তু গত ১৬ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি আরএসএসের প্রধান মোহন ভাগবত মুম্বাই বাংলোয় এসে মিঠুনের সঙ্গে দেখা করার কয়েকদিন পরই জানা যায় মোদির সঙ্গে মঞ্চে থাকবেন অভিনেতা। আর তাই বিষয়টি নিয়ে চলছে জল্পনা-কল্পনা।

শুধু মিঠুন চক্রবর্তী নন, রবিবার আরও বেশ কিছু উল্লেখযোগ্য মুখকে দেখা যাবে বলে দাবি বিজেপি সূত্রের। এনডিটিভি

বিষয়:নরেন্দ্র মোদি বিজেপি মিঠুন চক্রবর্তী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…