জনপদ

রথিশ চন্দ্র হত্যাকাণ্ড: দুই এস আই প্রত্যাহার

রথিশ চন্দ্র হত্যাকাণ্ড: দুই এস আই প্রত্যাহার

রংপুরে আইনজীবী রথিশ চন্দ্র ভৌমিক হত্যার ঘটনায় তথ্য গোপন ও দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশের দুই সাব ইন্সপেক্টরকে (এস আই) প্রত্যাহার করা হয়েছে।

নিখোঁজ হওয়ার চারদিন পর মঙ্গলবার মধ্যরাতে রংপুর শহরে রথীশের বাড়ির আধা কিলোমিটার দূরে তাজহাট মোল্লাপাড়া এলাকায় নির্মাণাধীন একটি বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে র‌্যাব।

রথীশের ভাই সাংবাদিক সুশান্ত ভৌমিক সুবল লাশটি তার ভাইয়ের বলে সনাক্ত করেন। রথীশের স্ত্রী দীপাকেও সেখানে নিয়ে গিয়েছিল র‌্যাব।

এর আগে সোমবার রথীশচন্দ্রের স্ত্রী দীপা ভৌমিক এবং দীপার দুই সহকর্মীকে গ্রেপ্তার করে। ওইদিন বাড়ির পাশের এক বাঁশঝাড় থেকে রথীশের ব্যবহৃত একটি শার্টও উদ্ধার করা হয়।

বিষয়:রথীশচন্দ্র ভৌমিক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…