বিনোদন

রণবীরকে দীপিকার ‘না’

রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন

রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন

দীপিকা পাড়ুকন এবং রণবীর সিং একে অপরকে ছায়ার মতো সঙ্গ দিচ্ছেন। দুজনই দুজনের সবচেয়ে বড় সমালোচকও বটে। সেজন্যই হয়তো রণবীরকে ‘না’ বলেছেন তিনি। কিন্তু কেন?

রণবীর মানেই এন্টারটেইনমেন্ট। হাস্যরস দিয়ে তিনি মাতিয়ে রাখতে পারেন স্টেজ। পোশাকের ক্ষেত্রেও তিনি আউট অব বক্স। দুঃসাহসী সব পোশাকে অনায়াসেই ক্যামেরার সামনে দাঁড়িয়ে যান তিনি। তেমনই একটি উদ্ভট পোশাক পরে জি কিউ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির হয়েছেন রণবীর। স্কার্ট ধাঁচের পোশাকটির ছবি সামাজিক মাধ্যমে দিয়েছেন রণবীর। ছবিতে প্রথম কমেন্টটাই দীপিকার। রণবীরের ছবি দেখে আঁতকে উঠে দীপিকা লিখেছেন, ‘নো’। সঙ্গে চোখ ঢেকে রাখার কয়েকটি ইমো দিয়েছেন তিনি।

রণবীর-দীপিকা জুটি বর্তমানে একসঙ্গে কাজ করছেন সঞ্জয় লীলা বনসালির ‘পদ্মাবতী’ ছবিতে। ছবিটি ডিসেম্বরে মুক্তি পাবে। ইন্ডিয়ান এক্সপ্রেস।

রণবীর সিং
রণবীর সিং

 

বিষয়:channelionline দীপিকা পাড়ুকন পোশাক রণবীর সিং

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…