বিনোদন

রণবীর-ঐশ্বরিয়ার রোমান্সে বচ্চন পরিবারে অশান্তি (ভিডিও)

রণবীর-ঐশ্বরিয়ার রোমান্সে বচ্চন পরিবারে অশান্তি (ভিডিও)

রণবীর কাপুর আর ঐশ্বরিয়া রাইবচ্চনের অসাধারণ রসায়নের প্রমাণ মিলেছে করণ জোহর পরিচালিত বহুল প্রত্যাশিত সিনেমা ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’র।

এই সিনেমার প্রথম গান ‘বুলাইয়া’তে অন্যভাবে দেখা গেছে ‘রকস্টার’ রণবীর কাপুর ও সাবেক বিশ্বসন্দুরী ঐশ্বরিয়াকে। আর এ নিয়েই বেশ অশান্তি চলছে বচ্চন পরিবারে।

গত ১৫ আগস্ট সনি মিউজিকের ইউটিউব চ্যানেলে মুক্তি দেয়া হয় ‘বুলাইয়া’ গানটি। তাতে রণবীর ও ঐশ্বরিয়ার অসাধারণ রোমান্স ফুটে উঠেছে। এরইমধ্যে গানটি ইউটিউবে ঝড় বইছে। প্রায় আশি লাখ দর্শক গানটি শুনেছেন।

এদিকে ঐশ্বরিয়া ও রণবীরের রসায়ন নিয়ে বলি টাউন থেকে শুরু করে বচ্চন পরিবারের অন্দর মহল এখন বেশ গরম। এ সিনেমার টাইটেল গান ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ মুক্তি পাওয়ার পর থেকেই আলোচনা সমালোচনা শুরু হয় এ জুটি নিয়ে।

ত্রিভুজ প্রেম নিয়ে নির্মিত এ ছবিতে স্পেশাল স্ক্রিনে দেখা যাবে কিং শাহরুখ খানকে। যিনি ঐশ্বরিয়ার স্বামীর ভূমিকায় থাকবেন। ছবিতে যেখানে শাহরুখের মৃত্যুর পরই নাকি রণবীরের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়েন ঐশ্বরিয়া রায় বচ্চন।

সিনেমায় আরো অভিনয় করছেন ফাওয়াদ খান ও ইমরান আব্বাস নাকভি। এ ছাড়া একটি ক্যামিও দৃশ্যে দেখা গেছে লিসা হেইডনকে। আগামী ২৮ অক্টোবর মুক্তি পাবে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’।

বিষয়:ঐশ্বরিয়া রায় বচ্চন বলিউড রণবীর কাপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…