বিনোদন

রণবীরের নতুন নায়িকা প্রিয়া প্রকাশ?

চ্যানেল আই অনলাইন- রণবীর সিং প্রিয়া প্রকাশ

চ্যানেল আই অনলাইন- রণবীর সিং প্রিয়া প্রকাশ

হঠাৎ করেই ভাইরাল হওয়া এক গানের ভিডিও থেকে রাতারাতি তারকা বনে গেছেন ভারতের প্রিয়া প্রকাশ। তাঁকে বলিউডের উজ্জ্বল ভবিষ্যৎ বলেই মনে করছেন অনেকে।

সম্প্রতি জানা গেছে, জনপ্রিয় পরিচালক করণ জোহর তাঁর প্রযোজনায় রোহিত শেঠী পরিচালিত পরবর্তী চলচ্চিত্র ‘সিমবা’তে নায়িকা হিসেবে চাচ্ছেন প্রিয়াকে। ‘সিমবা’ চলচ্চিত্রে পুলিশের চরিত্রে অভিনয় করছেন রণবীর সিং। আর তাঁর বিপরীতেই প্রিয়াকে অভিনয় করানোর পরিকল্পনা করছেন করণ।

 

‘সিমবা’তে নারী চরিত্রের তেমন প্রাধান্য না পেলেও করণ চান হঠাৎ করেই খ্যাতি পাওয়া প্রিয়ার তাঁর চলচ্চিত্রের মাধ্যমেই বলিউডে অভিষেক ঘটুক।

বাস্তবে, চোখ টিপে বিখ্যাত হয়ে যাওয়া প্রিয়া রণবীর সিং এর দারুণ ভক্ত। এদিকে, রোহিত শেঠী এর আগেও তাঁর বেশ কয়েকটি চলচ্চিত্রে দক্ষিণ ভারতের নায়িকাদের নিয়েছেন। তাই রণবীরের বিপরীতে প্রিয়ার অভিনয়ের ব্যাপারটা নিয়ে সবাই নতুন করে ভাবছেন।

বিষয়:প্রিয়া প্রকাশ রণবীর সিং

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…