আলোচিত অভিনেত্রী সানি লিওন’র সময়টা বেশ ভালো যাচ্ছে। ভালো যাবেই বা না কোনো, বলিউডের প্রথম সারির অভিনতা রণবীর কাপুরের নায়িকা হতে যাচ্ছেন তিনি।
করণ জোহরের ‘অ্যায় মিল হ্যায় মুশকিল’ সিনেমায় প্রথমবারের মতো অভিনয় করে যাচ্ছেন ‘এক পেহলি লীলা’ খ্যাত সানি। আপকমিং এই সিনেমায় প্রথম সারির অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন, আনুশকা শর্মা’র সঙ্গে ছোট একটি চরিত্রে অভিনয় করবেন সানি।
তবে ছোট চরিত্রে পেয়ে এতোটুকু অখুশী নন এই অভিনেত্রী। সানি বলছেন, “এই ছবিতে কাজ করতে পেরে অামি দারুণ খুশি।”
পরিচালক করণ জোহর বলেছেন, সানি’র জনপ্রিয়তা এখন বেশ ভালো। সেই ব্যাপারটি ভেবে চিন্তে এই ছবিতে সানিকে নেওয়া হয়েছে।
‘জ্যাকপট’ ছবি দিয়ে শুরু করে একে একে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করছেন সানি। তবুও বক্স অফিস নিজের করে নিতে ব্যর্থ হয়েছেন বারবার।
সে কারণে বলি বোদ্ধারা মনে করছেন, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিটি সানি’র জন্য বলিউডে নিজের জায়গাটুকু পাকাপোক্ত করে নেওয়ার সুযোগ।






