চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রজনীকান্তকেও টেক্কা দিলেন বিজয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৭ অপরাহ্ণ ০৭, নভেম্বর ২০১৮
বিনোদন
A A

ভারতীয় দক্ষিণী ছবির সুপারস্টার অভিনেতা রজনীকান্তকেও টেক্কা দিলেন তামিল ছবির এই সময়ের সুপারস্টার বিজয়। মঙ্গলবার মুক্তি পাওয়া বহুল আলোচিত ও প্রতীক্ষিত ‘সরকার’ ছবির মধ্য দিয়ে এই কীর্তি গড়লেন তিনি।

তুমুল জনপ্রিয় নির্মাতা এ আর মুরুগাডস পরিচালিত ছবি ‘সরকার’। ছবিটি নিয়ে রাজনৈতিক বাঁধা নিষেধের মুখেও পড়তে হয়েছে নির্মাতাকে। এমনকি ছবি মুক্তি নিয়ে রীতিমত হুমকির মুখেই পড়ে গিয়েছিলেন তিনি। অবশেষে সমস্ত আশঙ্কা দূর করে মুক্তি পেল ‘সরকার’। আর মুক্তির প্রথম দিনেই রজনীকান্তের ‘কালা’র রেকর্ড ছাপিয়ে গেছে বিজয়ের ‘সরকার’।

ইন্ডিয়ান এক্সপ্রেসের মতে, সরকারের বাঁধা সত্ত্বেও সিনেমা হলে মুক্তি পায় ‘সরকার’। মুক্তির প্রথম দিনেই দেশের মার্কেটেই ৩০ কোটি রূপি আয় করে ছবিটি। তার পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও সুনামের পাশাপাশি বক্স অফিসও মাৎ করছে ছবিটি। শুধু তাই নয়, প্রথম দিনে ৩০ কোটি রূপি আয়ের মধ্য দিয়ে রজনীকান্তের ‘কালা’র রেকর্ডও ছাড়িয়ে গেছেন তিনি।

রাজনৈতিক অনেক বিষয়ের সত্য উন্মোচন হয়েছে ‘সরকার’ ছবিতে। ছবিটি নিয়ে বিজয় সম্প্রতি বলেছিলেন, দুর্নীতি ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে। ইদানিং জন্ম এবং মৃত্যর সনদপত্র আনতে গেলেও ঘুষ চাওয়া হয়। এসমস্ত বিরুদ্ধ সময়ের কথা ছবিতে তুলে ধরেছেন নির্মাতা। ছবিতে বিজয়কে একজন অত্যন্ত সফল সিইও-এর ভূমিকায় দেখা যাবে। যিনি রাজ্যের ব্যর্থ হয়ে যাওয়া একটি রাজনৈতিক ব্যবস্থার হাল ধরেন এবং রাজ্যের ভাগ্য ফিরিয়ে আনেন।

ছবিতে বিজয়ের বিপরীতে দেখা যাবে কৃতি সুরেশকে। এছাড়াও ছবিতে অভিনয় করেছেন বরালক্ষ্মী শরৎকুমার, যোগীবাবুসহ অনেকে। ধারণা করা হচ্ছে, সপ্তাহান্তে ‘সরকার’ বক্স অফিস কাঁপিয়ে সুপার হিটের তকমা গায়ে মাখবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তামিলবক্স অফিসবিজয়রজনীকান্তসুপারস্টার
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক জয়ের পর যা বললেন থালাপতি বিজয়

মে ৬, ২০২৬

তালিকা থেকে বাদ পড়ার পর আপিলে ভোটার হয়ে কংগ্রেস প্রার্থীর জয়

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকানদের অভ্যন্তরীন উদ্বেগ

মে ৫, ২০২৬

যুদ্ধ না হলে ইরান এতদিনে পুরো মধ্যপ্রাচ্য দখল করে নিত: ট্রাম্প

মে ৫, ২০২৬

বল হাতে সাকিবুল, ফুটবলে মাইরিনের হ্যাটট্রিক

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT