অন্যান্য

‘রক্ত দিন না হয় বাসায় যান’

‘রক্ত দিন না হয় বাসায় যান’

ব্যাংককে ভয়াবহ বোমা হামলার ঘটনার পরে নিজের ফেসবুক পেজে বিস্ফরণের ঘটনা জানিয়ে আক্রান্ত স্থানের কিছু ছবি পোস্ট করেছেন মার্কিন আলোকচিত্রী, কলামিস্ট, লেখক এবং যুদ্ধ বিষয়ক প্রতিবেদক মাইকেল ইয়োন। আরও বিস্ফোরণের আশঙ্কার কথা জানিয়ে আক্রান্ত স্থল ত্যাগ করে বাসায় যেতে অথবা আহতদের জন্য প্রয়োজনীয় রক্তদানের জন্য আহবান জানা ইয়োন।

ফেসবুক পেজে মাইকেল ইয়োন লিখেছেন, ব্যাংককে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দয়া করে দুর্গত স্থান ত্যাগ করুন। এখানে আরও বোমা থাকতে পারে। বাসায় যান।

এছাড়াও তিনি আহত ব্যক্তিদের জন্য প্রয়োজনীয় রক্তদানের আহবান জানান। হাসপাতালে খোঁজ নিয়ে কি গ্রুপের রক্ত প্রয়োজন তা জানতে এবং রক্তদান করার অনুরোধ জানান ইয়োন।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সোমবার হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের একটি মন্দিরের কাছে বোমা বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ১৯ জন নিহত এবং ৮০ জনেরও বেশি মানুষ আহত হন।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…