চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রক্তে মাখা আঁচল নিয়ে আপনাদের কাছে বিচার দিয়ে গেলাম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪১ অপরাহ্ণ ২০, ডিসেম্বর ২০১৭
সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ, রাজনীতি, সরকার. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদের স্ত্রী এবং পঁচাত্তরের পর আওয়ামী লীগের অন্যতম কাণ্ডারী সৈয়দা জোহরা তাজউদ্দীনের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ।

পঁচাত্তরের ৩ নভেম্বর জেল হত্যাকাণ্ডে স্বামী নিহত হওয়ার পর অনেক সংগ্রাম করে বড় করে তুলেছেন সন্তানদের। তবে সবকিছুকে ছাপিয়ে তার মুখ্য উদ্দেশ্য ছিলো দিশেহারা জাতিকে সঠিক পথের নির্দেশনা। এই মহিয়সী নারী তাই সেসময় গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায় সামনে থেকে নেতৃত্ব দেন। সে লক্ষ্যে ছুটে বেড়িয়েছেন দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে। কাজ করে গেছেন আজীবন।

মহিয়সী এ নারীর মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করে তার ছেলে তানজিম আহমেদ সোহেল তাজ ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি তার মায়ের মুখে শোনা একটি কথার উদ্ধৃতি দিয়ে লিখেছেন ‘আমার ক্ষতির চেয়ে জাতির অনেক বড় ক্ষতি হয়ে গেলো। আর তাই আজ আমি আমার রক্তে মাখা আঁচল নিয়ে আপনাদের কাছে বিচার দিয়ে গেলাম।’

ফেসবুক পোস্টে সোহেল তাজ লিখেছেন: ‘আজ আমার মা সৈয়দা জোহরা তাজউদ্দীনের চতুর্থ মৃত্যুবার্ষিকী

১৯৭৫ এর ১৫ই অগাস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করার পর এবং ৩রা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতাকে হত্যা করার পর যখন দেশ ও জাতি দিশেহারা ঠিক তখন এই মহিয়সী নারী ঝাঁপিয়ে পড়েন জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য। আর এই জঘন্যতম হত্যাকাণ্ডগুলোর বিচারের দাবিতে।

আমার স্মৃতিতে সেই দিনগুলো এখনো সংরক্ষিত হয়ে আছে- সেই দিনগুলো যখন আমার মা ছুটে গিয়েছিলেন বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে- টেকনাফ থেকে তেঁতুলিয়া। অনেক সময় আমাকে সাথে নিয়ে যেতেন বিভিন্ন মিটিং আর অনুষ্ঠানে।

Reneta

আমার মাকে বলতে শুনতাম ‘আমি আমার স্বামীকে হারিয়েছি, আমার সন্তানেরা এতিম হয়েছে কিন্তু জাতি হারিয়েছে বঙ্গবন্ধুকে আর জাতীয় চার নেতাকে, আমার ক্ষতির চেয়ে জাতির অনেক বড় ক্ষতি হয়ে গেলো, আর তাই আজ আমি আমার রক্তে মাখা আঁচল নিয়ে আপনাদের কাছে বিচার দিয়ে গেলাম।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাজউদ্দীন আহমেদসোহেল তাজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গেইলকে ফিরিয়েও ক্যারিবীয়দের বেহাল দশা

পরবর্তী

রোহিঙ্গা নির্যাতন জাতিগত নিধন: তুরস্কের প্রধানমন্ত্রী

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা নির্যাতন জাতিগত নিধন: তুরস্কের প্রধানমন্ত্রী

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

এখনও পর্যন্ত রসিক নির্বাচনের পরিবেশ স্বাভাবিক: জাপা

সর্বশেষ

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: মির্জা ফখরুল

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাগেরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

উগ্রবাদ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন: হেযবুত তওহীদ

জুলাই ১৮, ২০২৬

সহজ প্রতিপক্ষ? আমরা তো বেছে নেইনি: মার্টিনেজ

জুলাই ১৮, ২০২৬

ফাইনালই মেসির শেষ বিশ্বকাপ ম্যাচ? যা বললেন স্কালোনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT