শিল্প সাহিত্য

রকিবুল ইসলাম মুকুলের জীবনমুখী উপন্যাস ‘শিশমহল’

রকিবুল ইসলাম মুকুলের ছবি, লেখক পরিচিতি ও বইয়ের প্রচ্ছদ. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশমহল উপন্যাসের লেখক রকিবুল ইসলাম মুকুলের ছবি, বইয়ের প্রচ্ছদ ও লেখকের পরিচিতি।. Channel i News – চ্যানেল আই নিউজ

শুধু অমর একুশে বইমেলা নয়, পাঠক তৈরি ও বিপর্যস্ত সমাজকে সংস্কৃতিচর্চার সঙ্গে রাখার আন্দোলনে সারা বছর বই প্রকাশের উদ্যোগ নিয়েছেন দেশের দায়িত্বশীল প্রকাশকরা। তারই অংশ হিসেবে প্রকাশিত হল কথাসাহিত্যিক ও সাংবাদিক রকিবুল ইসলাম মুকুলের জীবনমুখী উপন্যাস ‘শিশমহল’।

উপন্যাসটি প্রকাশ করেছে খ্যাতিমান প্রকাশনী অনন্যা। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। সমকালীন এই উপন্যাসটিতে করোনা মহামারীকালে মানুষের মনস্তত্ব, ঘরবন্দি জীবন থেকে সাম্প্রতিককালের সামাজিক অবক্ষয়, অস্থিরতা ইত্যাদি বিষয় উঠে এসেছে। উপন্যাসে গ্রাম থেকে শহর, শহর থেকে গ্লোবাল ভিলেজ, শেকড়ের টান, সামাজিক দায়বদ্ধতা, প্রাপ্তি অপ্রাপ্তি থেকে শুরু করে মনোজগতে ঘটে যাওয়া দহনকালের বর্ণনা তুলে এনেছেন উপন্যাসিক।

লেখক বলেন, শিশমহলের কাহিনী আবর্তিত হয়েছে একজন অধ্যাপক জয়েন উদ্দিন ও তার আশপাশের পরিবারের চিরচেনা সাদামাটা দৈনন্দিন ঘটনাগুলো নিয়ে। মধ্যবিত্ত পরিবারগুলোর টানাপড়েনের নিখুঁত ব্যবচ্ছেদের উপন্যাস ‘শিশমহল’ এরই মধ্যে পাওয়া যাচ্ছে রকমারি ডট কম সহ দেশের বই বিপননকারী অনলাইন স্টোরগুলোতে। ১১২ পৃষ্ঠার উপন্যাসটির মূল্য ২০০ টাকা।

অনন্যার স্বত্তাধিকারী ও প্রকাশক মনিরুল হক বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের হাতে বছরব্যাপী নতুন বই তুলে দিতে চাই। বই যেমন মানুষের মনের খোরাক মেটায় তেমনি বই সমাজ গড়ে। মানুষের মনের চোখ খুলে দেয়। মানুষকে উদ্দীপ্ত করে, আলোকিত করে। সামাজিক অবক্ষয়ের চরম এই ক্রান্তিকালে মানুষের হাতে বই তুলে দিতে পারলে সমাজ আবার পুরোনো আলোয় উদ্ভাসিত হয়ে উঠবে। রকিবুল ইসলাম মুকুল প্রতিশ্রুতিশীল লেখক। তার শিশমহল উপন্যাসটি পাঠকপ্রিয় হবে বলে আমার বিশ্বাস।

বিষয়:অনন্যা উপন্যাস ধ্রুব এষ রকমারি রকিবুল ইসলাম মুকুল লেখক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…